IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজনীতি >> পিআরসহ ৫ দফা দাবিতে নাচোলে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পিআরসহ ৫ দফা দাবিতে নাচোলে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ধূমকেতু প্রতিবেদক,নাচোল : জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং পিআর (চৎড়ঢ়ড়ৎঃরড়হধষ জবঢ়ৎবংবহঃধঃরড়হ) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদ ডাকবাংলো চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরুহয়ে। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ডাকবাংলো চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে নেত্রীবৃন্দেরর বক্তব্য পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও জেলা নায়েবে আমীর ডা. মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মিজানুর রহমান বলেন, “২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের শেখ হাসিনা পালিয়ে গেছেন। এরপর ছাত্র-জনতার আকাক্সক্ষা অনুযায়ী অনড় পরবর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে। সেই জনগণই ৭০ ভাগ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছে।” তিনি আরও বলেন, ঐক্যমত কমিশনে ৩১টি দলের মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে রয়েছে। তিনি পিআর বাস্তবায়নের জন্য গণভোটের দাবি জানিয়ে বলেন, “গণভোটের মাধ্যমে যাচাই করুন রায় পিআরের পক্ষে আছে নাকি বিপক্ষে। জনগণ যদি পিআর মানে, তাহলে আপনাদেরও মানতে হবে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “গণভোটের রায় যদি পিআরের বিপক্ষে যায়, তবে আমরা মেনে নেবো না। কিন্তু তারা তো গণভোটকে ভয় পাচ্ছে।” পিআর পদ্ধতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “পিআরের মধ্য দিয়ে সকলের অংশীদারিত্বের ভিত্তিতে যদি বেশীশক্তি ও কালো টাকামুক্ত কোয়ালিটিপূর্ণ পার্লামেন্ট ও সরকার গঠন হয়, তাহলে কোনো দলের পক্ষে ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা নেই, তাই তারা পিআর ঠেকাতে চায়।” ড. মিজানুর রহমান জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে রাজপথে থাকার উদাত্ত আহŸান জানান।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ইয়াহ্ইয়া খালেদ, উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, পৌর আমীর মনিরুল ইসলাম, সেক্রেটারি খলিলুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং পৌর নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31