IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গোমস্তাপুরের সিঙ্গাবাদ পাথার (রামদাস) বিল উন্নয়নে প্রকল্প নিচ্ছে মৎস্য অধিদপ্তর

গোমস্তাপুরের সিঙ্গাবাদ পাথার (রামদাস) বিল উন্নয়নে প্রকল্প নিচ্ছে মৎস্য অধিদপ্তর

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী ও নওগাঁর কিছু প্রসিদ্ধ বিল উন্নয়নে প্রকল্প গ্রহন করেছে মৎস্য অধিদপ্তর। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সিঙ্গাবাদ পাথার(রামদাস) বিল উন্নয়নে প্রকল্পে নিয়েছে মৎস্য অধিদপ্তর ।এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এলাকাবাসী।বিশেষ করে প্রতিবছর জুলাই -সেপ্টেম্বর পর্যন্ত জলমগ্ন থাকে এ বিল।

এসময় দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমন পিপাষুরা ঘুরতে আসে।এরফলে বিলাঞ্চলে পর্যটকদের ব্যাপক ভীড় লক্ষ্য করা যায়। এ বিলের মধ্য দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদী বর্ষা মৌসুমে দুকূল ছাপিয়ে বিলগুলো জলমগ্ন হয়ে পড়ায় গোমস্তাপুর-পোরশা -সাপাহার উপজেলার সাথে নৌ যোগাযোগ স্থাপন হয়।বিলটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছে এলাকাবাসী।

মৎস্য অধিদপ্তর সুত্রে জানা গেছে, দেশের ৩ টি জেলার বিলাঞ্চলগুলাতে উন্নয়নের জন্য চলতি অর্থ বছর ৩৮ কোটি টাকার একটি প্রকল্প গ্রহন করা হয়েছে।যার মেয়াদ চলতি অর্থ বছরের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত। এ বিষয়ে গত ১২ মে অনুষ্ঠিত প্রকল্প মুল্যায়ন কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক গত২৯-৩০ মে প্রকল্প এলাকা পরিদর্শন করে মতামত দেয় প্রকল্প বাস্তবায়ন কমিটি। প্রকল্পের মুল কার্যক্রমের মধ্যে রয়েছে, সুফলভোগী কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষন, কর্মশালা, সভা-সেমিনার,ক্যাম্পেইন,অভিজ্ঞতা বিনিময়,নো ফিশিং জোন (অভয়াশ্রম)স্থাপন ও মেরামত, বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্তকরন,আয়রননেট ও বিল নার্সারি স্থাপন এবং বিল পুন:খনন,জলযান ক্রয় ও বিতরণ ইত্যাদি।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান,সমাজ ভিত্তিক ও দায়িত্বশীল ব্যবস্থাপনার মাধ্যমে বিলগুলোতে মৎস্য উৎপাদন বাড়াতে এ প্রকল্প হাতে নেয়া হয়েছে। এছাড়া, প্রকল্পটি মৎস্য অধিদপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে উপজেলা কমিটি ও স্থানীয় জেলেদের অংশগ্রহনে বাস্তবায়িত হবে।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী জানান, মৎস্য অধিদপ্তরের নেয়া প্রকল্পটির কার্যক্রম প্রাথমিক অবস্থায় রয়েছে। আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31