ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশায় দু’টি প্রাথমিক বিদ্যালয়ে চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছেন থানা পুলিশ।
আটকৃত চোর নিতপুর মাস্টারপাড়া এলাকার পালানুর ছেলে জামিরুল ইসলাম (২৭)। জানাগেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে নিতপুর আলোরপথে ও কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসের তালা ভেঙ্গে প্রবেশ করে চোরেরা আলমারীর তালা ভেঙ্গে দুইটি বেল (ঘন্টা) ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া বেল দুটির আনুমানিক মূল্য ১২ হাজার টাকা। এসময় চোরেরা বিভিন্ন কাগজপত্র নষ্ট করে রেখে যায়।
এবিষয়ে প্রতিষ্ঠান দুটির প্রধান শিক্ষক থানায় অভিযোগ করলে থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার নিতপুরের একটি আম বাগান থেকে বেল সহ জামিরুল নামে ওই ব্যক্তিকে আটক করেন।
থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং আটক জামিরুল কে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান। #


