IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে প্রথম শ্রেষ্ঠ পূজামণ্ডপ ভাবিচা দুর্গামন্দির

নিয়ামতপুরে প্রথম শ্রেষ্ঠ পূজামণ্ডপ ভাবিচা দুর্গামন্দির

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দ্বিতীয়বারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পূজামণ্ডপগুলোকে সম্মাননা প্রদান করা হয়েছে। নিয়ামতপুর উপজেলায় দ্বিতীয়বারের মত প্রথম হয়েছে ভাবিচা কালীতলা দুর্গাপূজা মন্দির। দ্বিতীয় হয়েছে হাজিনগর বারোয়ারী দুর্গাপূজা মন্দির। তৃতীয় হয়েছে পানিহারা দুর্গাপূজা মন্দির।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জেলার ১১ উপজেলার ৩৩ টি পূজামণ্ডপকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরিতে সম্মাননা হিসেবে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নওগাঁ পৌর প্রশাসক টি এম এ মমিন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার রঞ্জন, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং জেলার ১১ উপজেলার পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

ভাবিচা কালীতলা দুর্গাপূজা মন্দিরের সাধারণ সম্পাদক পবিত্র কুমার প্রামানিক জানান, ‘প্রথম হওয়াটা অবশ্যই আনন্দের। এটা সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। গত বছরের ন্যায় এই বছর উপজেলা পর্যায়ে প্রথম স্হান অধিকার করায় ভাবিচা কালীতলা সর্বজনীন দুর্গা মন্দির কমিটি এবং গ্রামবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসক মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।’
কোষাধ্যক্ষ দেবাশীষ মন্ডল টিপু জানান, ‘গতবছরের মত এবারও প্রথম হয়ে খুব ভালো লাগছে। এ কৃতিত্ব পূজা কমিটিসহ গ্রামবাসী সকলের। আমরা এ ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন জানান, নিয়ামতপুর উপজেলায়
এবারে সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা, নিরাপত্তা, উৎসব মুখর পরিবেশ, সাজসজ্জার ভিত্তিতে শ্রেষ্ঠ পূজামণ্ডপগুলো নির্বাচন করা হয়েছে। তবে পূজামণ্ডপগুলোর আইনশৃঙ্খলার দিকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, একটি ভালো কাজের স্বীকৃতি পরবর্তীতে হাজারটি ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। তাই দুর্গাপূজার মতো এমন মহা কর্মযজ্ঞ ভালোভাবে সম্পন্ন করার পেছনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাদের কাজের স্বীকৃতি হিসেবে এই সামান্য সম্মাননা প্রদান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31