IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> দক্ষতা উন্নয়নই অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকাশক্তি: জিয়াউদ্দিন ইকবাল

দক্ষতা উন্নয়নই অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকাশক্তি: জিয়াউদ্দিন ইকবাল

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : দক্ষতা উন্নয়ন বর্তমান সময়ের অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থানের প্রধান চালিকাশক্তি উল্লেখ করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সিনিয়র মহাব্যবস্থাপক ও ঝওঈওচ প্রকল্পের মুখ্য সমন্বয়কারী মো: জিয়াউদ্দিন ইকবাল বলেছেন, দেশের শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির জন্য দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) নওগাঁর রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউটে পিকেএসএফ বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় মোবাইল ফোন সার্ভিসিং, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এবং বিউটিফিকেশন ট্রেডের প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের নিয়ে এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো: জিয়াউদ্দিন ইকবাল আরোও বলেন, “ঝওঈওচ প্রকল্পের মাধ্যমে পিকেএসএফ সারাদেশে প্রশিক্ষণের নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করছে। রুমিয়া ট্রেনিং ইন্সটিটিউট দক্ষতা উন্নয়নে যে ভূমিকা রাখছে, তা সত্যিই প্রশংসনীয়।”

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে আরও বলেন, “আপনারা কেবল সার্টিফিকেট অর্জনের জন্য নয়, বাস্তব দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ গ্রহণ করুন। কারণ সত্যিকারের দক্ষতাই আপনাদের কর্মজীবন ও আত্মকর্মসংস্থানের মূল ভিত্তি হবে।”

তিনি সবাইকে আহ্বান জানান শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করে সমাজে দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর (ট্রেনিং, এসেসমেন্ট অ্যান্ড মনিটরিং) মো: আরিফ হোসেন; উপদেষ্টা ডা: ময়নুল হক দুলদুল; নওগাঁ চেম্বার অব কমার্সের সদস্য মো: মনোয়ার হোসেন লিটন এবং রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের ফোকাল পারসন আনতারা ফাহমিদা, দৈনিক সমকালের নওগাঁ প্রতিনিধি কাজী কামাল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের চেয়ারম্যান মো: মুরাদ হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিল্পখাতের বিকাশ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তিনির্ভর এই প্রশিক্ষণ কর্মসূচি তরুণ সমাজকে কর্মমুখী ও আত্মনির্ভর করে তুলবে।

অনুষ্ঠানে নওগাঁর বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31