IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে পা হারানো রফিকুল ও ক্যান্সার রোগীর পাশে মোশারফ হোসেন

নন্দীগ্রামে পা হারানো রফিকুল ও ক্যান্সার রোগীর পাশে মোশারফ হোসেন

ধূমকেতু প্রতিবেদক,নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের পৌতা গ্রামের পা হারানো রফিকুল ইসলাম এবং ক্যান্সারে আক্রান্ত রোকসানা আখতার ও শান্তনা বেগমের পাশে দাঁড়িয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

রফিকুল ইসলাম (৫০) একসময় ভ্যানে ঘুরে আইসক্রিম ও ভাঙারি বিক্রি করে সংসার চালাতেন। কিন্তু তিন বছর আগে হঠাৎ পায়ের রগে রক্ত জমাট বাঁধায় দীর্ঘ চিকিৎসার পর দেড় বছর আগে পা কেটে ফেলতে হয়। এরপর থেকে জরাজীর্ণ কুটিরে স্ত্রী শাহনাজ বেগমকে নিয়ে দিন কাটাচ্ছেন তিনি।

অসহায় রফিকুলের এমন মানবিক পরিস্থিতির খবর পেয়ে মোশারফ হোসেন শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে পৌতা গ্রামে গিয়ে রফিকুলের হাতে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং আর্থিক সহায়তা তুলে দেন। তিনি রফিকুলের জন্য প্রতিবন্ধী ভাতার কার্ড প্রাপ্তিতে সহায়তার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি পৌতা গ্রামের দেড় বছর ধরে বেস্ট ক্যানসারে আক্রান্ত পলাশ হোসেনের স্ত্রী রোকসানা আখতার (৩০) ও এক বছর ধরে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত জুয়েল রানার স্ত্রী শান্তনা বেগম (৩২) কে আর্থিক সহায়তা প্রদান করেন এবং সমাজসেবা অফিস থেকে সহায়তা প্রাপ্তিতে সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, কোরবান আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুবদল নেতা গোলাপ আকন্দ, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নুরনবীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31