ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : ৯ অক্টোবর, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (ইসি) দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকার বিসিসিসিআই কার্যালয়ে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিসিসিআই-এর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নারগিস মুরশিদা।তিনি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি মো: খোরশেদ আলমের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। ২৪ জন কার্যনির্বাহী সদস্য ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান মো: জিন্নাতুল ইসলাম, ব্যাবস্থাপনা পরিচালক হেবেই উইলসন টেক্সটাইল কো. লি. নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচালক (জনসংযোগ) হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি হরিমোহন সরকারি বিদ্যালয় থেকে ১৯৯৬ সালে এসএসসি ও নবাবগঞ্জ সরকারী কলেজ থেকে ১৯৯৮ সালে এইচএসসি পাশ করেছেন। পরবর্তীতে তিনি ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। উল্লেখ্য,
তিনি চায়না সরকারের স্কলারশিপ নিয়ে ২০১০ সালে সাউদ চায়না ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে চায়না ভাষায় উচ্চতর শিক্ষা অর্জন করেন।
বর্তমানে তিনি গার্মেন্টস বায়িং হাউজ ও টেক্সটাইল ইয়ার্ন ব্যাবসার সাথে সম্পৃক্ত আছেন।


