IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় বাবা ও ভাইয়ের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ

মান্দায় বাবা ও ভাইয়ের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবা ও ভাইয়ের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ করেন নাজমা খানম নামের এক গৃহবধূ। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মান্দা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন, উপজেলার বড়পই গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তোফাজ্জল হোসেন ও তার বড়ছেলে সাইফুল ইসলাম উজ্জল।

ভুক্তভোগী নাজমা খানম বলেন, ‘আমার ছোটভাই এরশাদ আলী বিভিন্ন সময়ে সাংসারিক দায়বশত স্বামী আপেল মাহমুদের কাছ থেকে ১০ লাখ ৭২ হাজার টাকা ধার নেন। পারিবারিকভাবে দফায় দফায় বৈঠক হলেও সেই টাকা পরিশোধ করা হয়নি। এনিয়ে বাবা তোফাজ্জল হোসেন ও ভাইদের সঙ্গে আমাদের বিরোধ সৃষ্টি হয়।’

সংবাদ সম্মেলনে নাজমা খানম বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পাওনা টাকা চেয়ে বাবা তোফাজ্জল হোসেনের সঙ্গে আমি মোবাইলফোনে কথা বলছিলাম। এক পর্যায়ে বড়ভাই সাইফুল ইসলাম উজ্জল কয়েকজন সহযোগী নিয়ে আমার বাসার সামনে এসে চিৎকার চেঁচামেচিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরে আমি ও আমার স্বামী আপেল মাহমুদ বাইরে বের হলে ভাই উজ্জল ও তাদের সহযোগীরা স্বামীকে মারধর করেন। এ সময় পথচারী কামাল হোসেন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। ঘটনার সময় আমার বাবা তোফাজ্জল হোসেন সেখানে উপস্থিত থাকলেও কোনো বাধা দেয়নি।’

নাজমা খানম অভিযোগ করে বলেন, ‘এ ঘটনায় আমার ভাই সাইফুল ইসলাম উজ্জল তার ফেসবুকে আমার স্বামীকে মাদক ব্যবসায়ী, সুদখোর ও প্রতারক উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছেন। পাওনা টাকা না দিতে ও সামাজিকভাবে আমার পরিবারের সুনাম ক্ষুন্ন করতে এ ধরণের অপপ্রচার করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।’

এ বিষয়ে অভিযুক্ত তোফাজ্জল হোসেন বলেন, ছেলে ও জামাইয়ের মধ্যে মারামারি নয়, একটু ঠেলাঠেলি হয়েছে। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31