IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় গ্রাম আদালতের ডিক্রি বা আদেশ নিয়ে বির্তক

মান্দায় গ্রাম আদালতের ডিক্রি বা আদেশ নিয়ে বির্তক

ছবি-সংগৃহীত

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের শিশইল গ্রামের জমিজমা সংক্রান্ত বিরোধের একটি মামলায় গ্রাম আদালতের ডিক্রি বা আদেশ ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, মামলার বিবাদীদের যথাযথভাবে নোটিশ না দিয়েই বাদীর পক্ষে একতরফা আদেশ দেওয়া হয়েছে। এ ধরনের রায় ঘোষণা করায় গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিবাদী পক্ষ।

জানা গেছে, শিশইল গ্রামের অবিরন বিবি ও ওসমান সরদার গত ৬ এপ্রিল পরানপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে শিশইল গ্রামের মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম ও মোজাহার হোসেন এবং পাশ্ববর্তী ফেটগ্রামের নিয়াজুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলাটি গ্রাম আদালতের ৫৩/২০২৫ নম্বর হিসেবে নথিভুক্ত হয়।

মামলাটি নিষ্পত্তির জন্য ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মামুনুর রশিদ ও সংরক্ষিত নারী সদস্য জয়নুর বেগমকে দায়িত্ব প্রদান করা হয়। তবে মামলার বিবাদী শহিদুল ইসলাম বলেন, ‘আমাদের কাউকে কোনো হাজিরার নোটিশ দেওয়া হয়নি। কিন্তু প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান মনগড়াভাবে বাদী পক্ষের পক্ষে একটি আদেশনামা দিয়েছেন।’

এ বিষয়ে ওয়ার্ড সদস্য মামুনুর রশিদ বলেন, ‘মামলাটির বিষয়ে শুধু কাগজে কলমে দায়িত্ব দেওয়া হয়েছিল। আদলতের কোনো শুনানিতে আমি অংশ নিইনি। সালিস বৈঠক হয়েছে কিনা তাও জানা নেই।’ একই ধরনের মন্তব্য করেন নারী সদস্য জয়নুর বেগমও।

এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান বলেন, বিষয়টি নিয়ে ডিক্রি বা আদেশ দেওয়া হয়নি। শিরোনামে ভুলবশত এ ধরনের শব্দ লেখা হয়েছে। গ্রাম আদালতের একতরফা রায় দেওয়া সম্ভব না হওয়ায় বাদী পক্ষকে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দিয়ে একটি প্রতিবেদন দেওয়া হয়।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31