IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নাচোলে ৫টি ভূমিহীন পরিবারকেউচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাচোলে ৫টি ভূমিহীন পরিবারকেউচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক,নাচোলে : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫টি ভূমিহীন পরিবারকে ভূমিদস্যুদের দ্বারা উচ্ছেদ ও তাদের ঘরবাড়ি ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

আজ বুধবার(২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নাচোল উপজেলা রিপোটার্স ইউনিটির কক্ষে উপজেলার সদর ইউনিয়নের ভাতসা গোবিন্দপুর গ্রামের সাহাবুল, গেদুল, আফেরা বেগম, আশিক ও রানা তাদের লিখিত বক্তব্য পাঠ করেন। তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, উপজেলার নাচোল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অন্তর্গত ভাতসা(গোবিন্দপুর) গ্রামের গরিব, অসহায় ও ভূমিহীন পরিবার ভাতসা মৌজার সরকারী ১নং খাস খতিয়ানভূক্ত জমির ৪৪৯নং দাগে দীর্ঘদিন যাবত ঘরবাড়ি নির্মান করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। কিন্ত গত ১৫ অক্টোবর একই গ্রামের রেজাউল, মজিদুল ও সহিদুল ইসলাম, পিতা- খলিলুর রহমান, আব্দুল লতিব ওরফে বুলবুল, পিতা-মোঃ জাব্বার, তাইফুর রহমান, পিতা-মৃত লুৎফর রহমান, মিজানুর রহমান, পিতা-আব্দুল হামেদ, সুমন, পিতা আমিনুল হক, মোসাহাক, পিতা মৃত ইসাহাক, মোঃ রবিউল, পিতা আঃ রাজ্জাক ও লালচান, পিতা আব্দুল গাফ্ফার তাদের লোকজন নিয়ে আদালত বা সরকারী কোন আদেশ ছাড়াই বিকেল সাড়ে ৩টার দিকে অতর্কীতে তাদের ঘরবাড়ি ভাংচুর করে।

ওইসময় ভুক্তভুগিরা তাদেরকে বাধা দিতে গেলে পুরুষ ও নারীদেরকে মারধোর করে এবং শ্লীলতাহানীর চেষ্টা করলে নারীরা আক্রান্ত হয়। ঘরবাড়ি ভাংচুরের সময় ভূমিহীনদেরকে ওই বসতভিটা থেকে বেআইনীভাবে জোরপূর্বক উচ্ছেদ করার চেষ্টা করে। তারা আরও উল্লেখ করেন, ওইদিনের ঘটনার পূর্বেই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)কে বিষয়টি অবহিত করেছিলেন। বর্তমানে সংবাদ সম্মেলনকারীগণ খোলা আকাশের নীচে পরিবার-পরিজন নিয়ে নীরাপত্তাহীনতায় মানবেতর জীবনযাপন করছেন। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ ও সুবিচার ও ৫টি ভূমিহীন পরিবারকে ওই বসতভিটায় ঘরবাড়ি পূণঃ নির্মানের জন্য প্রশাসনের প্রতি জোর আবেদন ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন ও সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া জানান, লিখিত অভিযোগ পাননি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31