IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নানা আয়োজনে রাজশাহী মহানগর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নানা আয়োজনে রাজশাহী মহানগর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ধূমকেতু প্রতিবেদক : নানা আয়োজনে গৌরব, ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৭টায় মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিনের কর্মসূচীর উদ্বোধন করা হয়। এরপর নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করেন। বিকেল সাড়ে ৩টায় রাজশাহী মহানগরীর বাটার মোড়ে র‌্যালি পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রাজশাহী মহানগর যুবদলের আহŸায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহŸায়ক শরিফুল ইসলাম জনির সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সাবেক সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, জেলা বিএনপি’র সদস্য মোহাম্মদ মহসিন, মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহŸায়ক ওয়ালিউল হক রানা, ও শফিকুল ইসলাম শাফিক, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু ও মহানগর বিএনপি’র সাবেক সদস্য রিতা।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি সভাপতি শামসুল ইসলাম মিলু, পূর্বের সভাপতি আশরাফুল ইসলাম নিপু ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন, শাহ্ মখুদম থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জনি, মতিহার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আল মামুন বাবু, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল।

এছাড়াও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, বর্তমান আহবায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদক বিথি, সহ ক্রীড়া সম্পাদক লাভলী, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ও সদস্যগণ এবং ৩৭ টি সাংগঠনিক ওয়ার্ড, ৮ টি থানার সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিবৃন্দ বলেন, আগামী ফেব্রূয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন বানচাল করতে একটি দল ষড়যন্ত্র করছে। তারা পিআর পদ্ধতি নিয়ে বিশৃংখলা করার চেষ্টা করছে। কিন্তু এটা কখনো সফল হবেনা বলে উল্লেখ করেন তারা। তারা আরো বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবেনা কিন্তু মহানগর ও উপজেলা পর্যায়ে দাড়িপাল্লা দিয়ে ভরে দিয়েছে। তারা বলেন, জামায়াতে ইসলামী একটি মোনাফেক দল। এই দল জন্মলগ্ন থেকে খারাপের দিকে কাজ করেছে। ১৯৪৭ সালে ভারতের পক্ষে কাজ করেছে। ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে কাজ করেছে। ১৯৮৬সালে স্বৈরাচার পতনের আন্দোলন থেকে বের হয়ে হুসেইন মোহাম্মদ এরশাদ এর সাথে নির্বাচনে গেছে বলে উল্লেখ করেন তারা। এই মোনাফেক দল থেকে সাবধান থাকার জন্য দেশবাসীর নিকট আহŸান জানান তারা।

সভাপতি বক্তব্যে রিটন বলেন, কোন শক্তিই আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পারবেনা। দীর্ঘ সতের বছর যেভাবে যুবদল রাজপথে ছিলো, এখনো আছে। সকল ষড়যন্ত্র যুবদল রুখে দেবে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন তারুন্যের অহংকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে দেশে ফিরবেন। ফিরেই তিনে নির্বাচনী প্রচারণায় নামবেন বলে জানান তিনি।

বক্তব্য শেষে নেতৃবৃন্দ বাটার মোড় থেকে বর্নাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালি নিয়ে তারা সোনাদিঘীর মোড় হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করেন। সেইসাথে তারা নানা ধরনের স্লোগান দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31