IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে কৃত্রিম সংকট সৃষ্টি করে সারের দাম বৃদ্ধি অভিযোগ

নন্দীগ্রামে কৃত্রিম সংকট সৃষ্টি করে সারের দাম বৃদ্ধি অভিযোগ

ছবি-সংগৃহীত

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে কৃত্রিম সংকট সৃষ্টি করে সারের দাম বৃদ্ধি অভিযোগ করেছেন উপজেলার ৬০ জন কৃষক। রোববার (২৬ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ করেন ওই কৃষকরা।

অভিযোগ সূত্রে জানা যায়, বর্তমানে নন্দীগ্রামের বিভিন্ন বাজারে দোকানে গিয়ে সার পাওয়া যাচ্ছে না। যদিও এক-দুই বস্তা পাওয়া যায় তা ৮ শ থেকে ১ হাজার টাকা বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। অভিযোগকারীর একজন উপজেলার কদমা গ্রামের কৃষক জুয়েল আহম্মেদ বলেন, আমি সার কেনার জন্য নন্দীগ্রামের গোল্ডেন এন্টারপ্রাইজে গিয়ে সার পাইনি। শাপলা এন্টারপ্রাইজে গিয়ে সার দিতে চেয়েছে। তবে দাম অনেক বেশি। প্রতি বস্তা টিএসপি ২০৫০ টাকা, এমওপি ১১৫০ টাকা, ডিএপি ১৩৫০ ও ইউরিয়া ১৩৫০ টাকা দাম চায়। তাও আমার চাহিদা মতো সার দিবে না। রণবাঘা বাজারে প্রসাদ এন্টারপ্রাইজেও একই অবস্থা।

উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক জানান , খুচরা বাজারে প্রতি বস্তা টিএসপি ১৩৫০ টাকা, এমওপি ১০০০টাকা, ডিএপি ১০৫০ ও ইউরিয়া ১৩৫০ টাকায় বিক্রি করতে হবে। এ উপজেলায় বিএডিসি ২৩ জন ও বিসিআইসি ১৩ জন ডিলার আছে। অক্টোবর মাসের চাহিদা ও বরাদ্দ ছিল ইউরিয়া ৩১৭ মেট্রিক টন, টিএসপি ২২২ মেট্রিক টন, এমওপি ৩২৬ মেট্রিক টন ও ডিএপি ৫৮২ মেট্রিক টন। নন্দীগ্রামে সারের সংকট হবে না। সারের দাম বেশি নেওয়ার কোন সুযোগ নেই।

এবিষয়ে জানার জন্য গোল্ডেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোখলেছার রহমানের সাথে যোগাযোগে চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

শাপলা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মেহেদী হাসান পরাগ বলেন, টিএসপি ছাড়া অন্য সব সার ক্রেতার চাহিদা মতো দেওয়া হচ্ছে। টিএসপির বরাদ্দ পেয়েছি খুব অল্প। কোন সারের দাম বেশি নেওয়া হচ্ছে না। কৃষক একটু ধর্য্য ধরলে সব সার পেয়ে যাবে।

অভিযোগ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, এ বিষয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31