IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজনীতি >> মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন

মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে দীর্ঘদিনের তৃণমূলের নেতা ও জনপ্রিয় ব্যক্তিত্ব ডা. ইকরামুল বারী টিপুর প্রতি সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৯ অক্টোবর) রাতে প্রসাদপুর বাজারে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডা. টিপুকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ৩২ বছর ধরে ডা. ইকরামুল বারী টিপু বিএনপিকে সংগঠিত করে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন। তিনি তৃণমূলের নেতা-কর্মী, শিক্ষক, ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের কাছে সমানভাবে জনপ্রিয়। তার নেতৃত্বেই মান্দা উপজেলা বিএনপি আজ ঐক্যবদ্ধ ও সক্রিয় অবস্থায় রয়েছে।

বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের প্রতি আহবান জানিয়ে বলেন, দলের মনোনয়ন প্রদানের ক্ষেত্রে তৃণমূলের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ঘোষিত মনোনয়ন মানদÐ অনুযায়ী ডা. টিপুই মান্দা আসনের সবচেয়ে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শ্রমিকদল মান্দা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মুকুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুর বকস মন্ডল, মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, কাঁশোপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লা, ভালাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য এরফান আলী মিয়া, উপজেলা বিএনপির সদস্য এনামুল হক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওয়াইদুল হক ও শফিকুল ইসলাম, উপজেলা তাঁতিদলের সভাপতি জেএম নাজিমুদ্দীন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তালহা জুবায়ের ও শামীম হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোলসহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, জুয়েল, তুহিন, আশরাফুল ইসলাম সুমন, সাজিদসহ অসংখ্য দলীয় নেতা-কর্মী ও সমর্থক।বক্তারা আরও বলেন, ২০০৮ সালের পর থেকে মান্দা আসনটি বিএনপির হাতছাড়া হলেও এ অঞ্চলে দলটির শক্ত ঘাঁটি এখনো অটুট রয়েছে। তারা দাবি করেন, ডা. ইকরামুল বারী টিপু একজন পরিচ্ছন্ন, শিক্ষিত ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে ইতোমধ্যেই তৃণমূলে আস্থা অর্জন করেছেন। মান্দা আসন পুনরুদ্ধারে তার বিকল্প কেউ নেই বলেও তারা মনে করেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31