IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ার কাতলামারীতে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বাল্যবিবাহ নিরোধে সভা

কুষ্টিয়ার কাতলামারীতে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বাল্যবিবাহ নিরোধে সভা

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাতলামারী কে, বি, এইচ মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বাল্যবিবাহ নিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ) দুপুরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম বলেন, “বাল্যবিবাহ কেবল একটি পরিবারের সমস্যা নয়, এটি পুরো সমাজ ও জাতির জন্যই ক্ষতিকর। অল্প বয়সে বিয়ে মেয়েদের স্বপ্ন, শিক্ষা ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সর্বাধিক দায়িত্বশীল হতে হবে এবং শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে বিদ্যালয়গুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাস খন্দকার, মিরপুর উপজেলা বন কর্মকর্তা সোহেল আহমেদ। বক্তারা বলেন, ‘কিশোরীদের সুরক্ষা ও শিক্ষাজীবন অব্যাহত রাখার স্বার্থে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। অভিভাবকদের দায়িত্বশীল মনোভাব ও সমাজের সম্মিলিত উদ্যোগই পারে এ ক্ষতিকর প্রথা বন্ধ করতে।’

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মোঃ মুনতাজ আলী, সিনিয়র সহ-সভাপতি ডাঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল হক আশা, রাজশাহী হেলথ্ এইড ডায়াগনস্টিক সেন্টার’র চেয়ারম্যান, শাহীন আলম লিটন, কাতলামারী ওয়ার্ড বিএনপি’র সভাপতি কাওসার আলী, কাতলামারী কে বি এইচ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান,বিএনপি নেতা আলমগীর হোসেন লালটু,বাবলু,ডালিম , আজাদ, নাজমুল প্রমুখ ।এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।

এসময় উপস্থিত অতিথিরা আরও বলেন, ‘অল্প বয়সে বিয়ে শুধু কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে না, বরং তাদের স্বপ্ন ও সম্ভাবনাময় ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। পরিবার, বিদ্যালয় ও সমাজের সমন্বিত প্রচেষ্টাতেই বাল্যবিবাহ নিরোধ করা সম্ভব।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31