ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোর প্রেসক্লাবের নির্বাচনে যুগান্তরের মো: শহীদল হক সরকার সভাপতি এবং বাংলা ভিশনের কামরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের নিরঙ্কশ এই ফলাফলে সভাপতি মো. শহীদল হক সরকারের প্রাপ্ত ৩৩ ভোটের বিপরীতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বাপ্পী লাহিড়ী ১৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে কামরুল ইসলামের প্রাপ্ত ২৯ ভোটের বিপরীতে যমনা টেলিভিশনের নাজমল হাসান ১৭ ভোট পেয়েছেন।
শনিবার নাটোর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোট গ্রহন শেষে বেলা দইটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আল আসাদ বিন সাঈদ। নির্বাচন কমিশনার মো. আমজাদ হোসেন এবং এম এ সেলিম এ সময় উপস্থিত ছিলেন। নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন-সিনিয়র সহ সভাপতি এনামর রহমান চিনু (খবরপত্র), জনিয়র সহ সভাপতি মো. ইসাহাক আলী (বৈশাখী টেলিভিশন), যগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজর রহমান টটল (এসএ টিভি), কোষাধ্যক্ষ আশরাফল আলম (নিউ এজ), সাহিত্য ও পাঠাগার সম্পাদক এম এম আরিফল ইসলাম (নয়া শতাব্দী), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফল ইসলাম বাচ্চু (দৈনিক ঢাকা), দপ্তর সম্পাদক মনজর-ই-মওলা সাব্বির (বাংলাদেশ এক্সপ্রেস), কার্যনির্বাহী সদস্য মো. আজিজল হক টকু (ইকিলাব), আব্দস সালাম (আমার দেশ), আব্দল মজিদ (এশিয়ান টিভি), সাহেদল আলম রোকন (দীপ্ত টিভি)।
নির্বাচনে ক্লাবের শতভাগ ৪৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


