ধূমকেতু প্রতিবেদক : বিএনপি রাজশাহী মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা। নতুন কমিটিতে মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ শনিবার (১ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী মহানগর বিএনপির ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
ঘোষিত আংশিক কমিটির তালিকায় যথাক্রমে, সভাপতি: মামুনুর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি: নজরুল হুদা, সহ-সভাপতি: আসলাম সরকার, সহ-সভাপতি: ওলিউল হক রানা, সহ-সভাপতি: এডভোকেট মো. আলী আশরাফ মাসুম, সহ-সভাপতি: সফিকুল ইসলাম সাফিক, সহ-সভাপতি: আবুল কালাম আজাদ সুইট, সহ-সভাপতি: মুক্তার হোসেন, সহ-সভাপতি: জয়নাল আবেদিন শিবলী, সাধারণ সম্পাদক: মাহফুজুর রহমান রিটন, যুগ্ম সাধারণ সম্পাদক: বজলুল হুদা মন্টু, সাংগঠনিক সম্পাদক: রবিউল ইসলাম মিলু, ১নং সদস্য: এডভোকেট এরশাদ আলী ঈসা, ২ নং সদস্য: মো. মাইনুল আহসান (পান্না)।
বিএনপি জানিয়েছে, এই কমিটি রাজশাহী মহানগরে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাকবে।


