ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর বড়বাড়ি গ্রামে জমি সংক্রান্তে বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় খালেকুজ্জামান (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ মারধরের ঘটনাটি গত শুক্রবার ভোরে ঘটেছে। (শনিবার) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। হামলার সময় খালেকুজ্জামানের মাথায় খুন্তি দিয়ে আঘাত করা হয়েছিলো বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
তারাগঞ্জ থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, এঘটনায় ৯ জনের নামে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এটি একটি খুবই মর্মান্তিক ঘটনা বলে এলাকাবাসী দাবি করছে।


