ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি মুরহুম সালাউদ্দিন বেবি ভাইয়ের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনার আযোজন করা হয় ।
দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাইনুল ইসলাম, সাবেক তথ্য গবেষণা বিষয়ক সহ সম্পাদক মোঃ জুহুরসাহাদ বিদ্যুৎ, রাজশাহী মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসেম শেখ, সাবেক মহানগর যুবদলের সম্মানিত সদস্য এস এম খায়রুল বাশার মিলন, সাবেক তিন নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ শাহ আলম,
আরোও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট মোঃ খোকন সাবেক,১৪ নং ওয়ার্ড বিএনপির নেতা মোঃ আনারুল ইসলাম,মোঃ ছান, জাহাঙ্গীর,হাবিব,যুবদলের নেতা মোঃ হিরা, শান্ত, মাসুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।


