IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজনীতি >> তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে মার ও মামলা খেয়েছি তবুও দল ছাড়িনি -দাউদার মাহমুদ

তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে মার ও মামলা খেয়েছি তবুও দল ছাড়িনি -দাউদার মাহমুদ

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ বলেন, আমার নেতা তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে মার খেয়েছি, মামলা খেয়েছি। আমার ব্যবসা প্রতিষ্ঠান পেট্রোল পাম্পে দুইবার হামলা হয়েছে, আগুন দিয়েছে। আমার বাস ভাঙচুর করা হয়েছে। তবুও দল ছাড়িনি, কারো সঙ্গে আপোষ করিনি।

রোববার (৯ নভেম্বর) দুপুরে সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয়
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে প্রায় ২০ হাজার জনতার বিশাল একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কোর্টমাঠের জনসভায় যোগদান করেন।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী দাউদার মাহমুদ বলেন, ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলাম। সামনে আবারো ধানের শীষ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ্। হাতে ধানের শীষ থাকবে, না হয় অন্তরে ধানের শীষ থাকবে। যদি দলের মনোনয়ন নাও পাই, জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো।

দাউদার মাহমুদ বলেন, একটি নেতার জন্য একটি ধানের শীষ যথেষ্ট নয়, একটি নেতার জন্য এমপি হওয়া যথেষ্ট নয়। আপনাদের মতো লাখো মানুষের ভালোবাসা যথেষ্ট। আমি আপনাদের ভালোবাসার দাউদার মাহমুদ হয়ে থাকতে চাই।

বিএনপির এ নেতা আরও বলেন, সারের জন্য আমার কোনো কৃষককে আন্দোলন করে মরতে হবে না। সিংড়ার ১২টি ইউনিয়নে ১২জন ডিলার রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে প্রয়োজনে ৭২জন ডিলার নিয়োগ দেওয়া হবে। প্রত্যেক কৃষক যেন তাদের অধিকার পায়। সারের জন্য কোন কৃষককে দুচিন্তা করতে হবে না।

সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফয়জুন নেছা পুতুল’র সভাপতিত্বে বক্তব্য দেন সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব এম এ মালেক, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31