ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ মো. ওহিদুর রহমানকে আটক করেছে পুলিশ।
রোববার (৯ নভেম্বর) সকালে সিংড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, রোববার সকালে ওহিদুর রহমান সিংড়ায় তার নিজ বাসা থেকে বের হয়ে বাজারে কেনাকাটা করতে যান। এসময় তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
সিংড়া থানার ওসি মো. মমিনুজ্জামান বলেন, সকালে ওহিদুর রহমানকে আটক করে মামলার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news