IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজনীতি >> চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর বড় ইন্দারা মোড় থেকে শুরু হওয়া এ মিছিলে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়।

মিছিলটি বড় ইন্দারা মোড় থেকে যাত্রা করে বাতেন খাঁ মোড় হয়ে শান্তি মোড়ে পৌঁছে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। শান্তি মোড়ে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি করা এবং জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করা প্রয়োজন।

মিছিলে নেতৃত্ব দেন জেলা আমীর মাওলানা আবু জার গিফারী। তিনি তার বক্তব্যে পাঁচ দফা দাবির তাৎপর্য তুলে ধরে বলেন, জনগণের মতামত ও প্রত্যাশাকে সামনে রেখে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করা জরুরি। তিনি শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর আমীর হাফেজ আব্দুল আলীমসহ বিভিন্ন ইউনিটের আমীর, শুরা সদস্য ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা পাঁচ দফা দাবি-সংবলিত ব্যানার, প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31