IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজনৈতিক প্রভাবে নদী-খাল দখল বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণপোরশায় গলায় দড়ি দিয়ে হিন্দু যুবকের আত্নহত্যানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তারপদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে নগরীতে মানববন্ধনগোদাগাড়ীতে গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করে র‌্যাব-৫‘যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান’ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্পতেলের দাম না বাড়িয়ে সংকট কাটানোর চেষ্টা সরকারেরঝালকাঠিতে ফেইসবুক লাইভে এসে ২ সন্তানসহ পিতার বিষপান৮০ কিমি বেগে দেশের ৪ অঞ্চলে ঝড়ের আভাসজাম্বিয়ারকে পাঁচ গোল আর্জেন্টিনারকুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বলছে জ্বালানি ডিপোরাজশাহীতে সরকারি সেবাদানকারী প্রতিনিধিদের সাথে সুশীল সমাজের সংলাপ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ধানের শীষের প্রার্থী বাতিলের দাবিতে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ধানের শীষের প্রার্থী বাতিলের দাবিতে বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি’র ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে রেললাইনের উপর বিক্ষোভ করেছে নেতাকর্মীদের একাংশ। এ সময় আমিনুল ইসলামের সমর্থকদের পাল্টা বিক্ষোভ ও প্রতিরোধের মুখে পড়েন তারা। রোববার সকালে জেলার নাচোল উপজেলা রেল স্টেশনের সামনে এ বিক্ষোভ, পাল্টা বিক্ষোভের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে রেললাইনের উপর বিক্ষোভ শুরু করেন। তারা বিএনপির ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং প্রার্থী বদলের দাবি জানান। এ সময় আমিনুল ইসলামের সমর্থকরা জড়ো হয়ে পাল্টা স্লোগান দেন এবং বিক্ষোভকারীদের প্রতিরোধের চেষ্টা করে। এতে স্টেশন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বিক্ষোভ, পাল্টাবিক্ষোভে ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি। রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনটি স্বাভাবিকভাবেই ছেড়ে যায় স্টেশন থেকে।

ওই বিক্ষোভে নেতৃত্ব দেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন। তিনি বলেন, প্রার্থী বদলের দাবিতে আমরা প্রায় দেড় ঘণ্টা কর্মসূচি পালন করেছি। আমরা চলে আসার সময় আমিনুলের সমর্থকরা পাল্টা বিক্ষোভ করে।

নাচোল থানার ওসি শহিদুল ইসলাম বলেন, বিএনপির নেতাকর্মীদের জড়ো হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নাচোল স্টেশনের কার্যাক্রম বা ট্রেন চলাচলে কোন সমস্যা হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031