ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ১৫ টি পরিবারকে স্যানেটারী লেট্রিন তৈরি করে দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রদুত বাংলাদেশ।বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত চাবি ও স্যানিটেশন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানা গেছে।
গত ২০২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন( বিএনএফ)এর অর্থায়নে স্থানীয় এনজিও অগ্রদুত বাংলাদেশ বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় রহনপুর ইউনিয়নের ৩ টি গ্রামে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে এ সেমিপাকা লেট্রিন তৈরি করে দেয়া হয়। চাবি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ফাতেমা খাতুন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শাহাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রামানিক। বক্তব্য রাখেন,
সংস্থার নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল, সাংবাদিক নাহিদ ইসলাম, উপকারভোগী শ্রীমতি প্রমিলা রানীসহ অন্যরা।


