IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজনীতি >> শহীদ জিয়ার ও তারেক রহমানের নামে স্লোগান দিয়ে চাঁদা বাজি করে তারাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করুন, কামরুজ্জামান

শহীদ জিয়ার ও তারেক রহমানের নামে স্লোগান দিয়ে চাঁদা বাজি করে তারাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করুন, কামরুজ্জামান

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দীর্ঘ ৫ বছর পর উপজেলা বিএনপির স্থগীতকৃত সভাপতি পদ ফিরে পান ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি খুরশিদ আলম মতি। তার এই পদ ফিরে পাওয়ায় গত বুধবার রাত ৯টায় ফুলবাড়ী উপজেলা নিমতলা মোড় উপজেলা বিএনপির আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যাক্তিগত আইনজীবি ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি,দিনাজপুর ৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান। তিনি উপজেলার সভাপতির দৃষ্টি আকর্ষন করে আরো বলেন যারা শহীদ জিয়ার নামে, জনাব তারেক রহমানের নামে স্লোগান দিয়ে চাঁদা বাজি করে তারাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করুন। এটা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ।

গত (১৯ নভেম্বর) বুধবার সন্ধায় স্থানীয় নিমতলা মোড়ে উপজেলা বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউপি চেয়ারম্যান নবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্ঠা ব্যানিস্টার একেএম কামরুজ্জামান জামান, ও ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মাহমুদ অলম লিটন।

এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবুল বাশার উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, সহসভাপতি আব্দুল মজিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীসহ যুবদল ছাত্রদল, সেচ্ছাসেবকদল কৃষকদলের নেতৃবৃন্দগণ।
এরপূর্বে দুপুর দুইটায় ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি ঢাকা থেকে সৈয়দপুর বিমান বন্দরে পৌছালে তাকে বরণ করতে হাজার হাজার নেতা-কর্মি সমর্থক উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। এর পর এক বিশাল মটরসাইকেল বহরদিয়ে তাকে ফুলবাড়ীতে নিয়ে আসা হয়। ফুলবাড়ী পৌর শহরের উর্বসী মোড়ে এক খোলা স্টেজে তাকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নেতা-কর্মিসহ বিভিন্ন শ্রনী পেশার মানুষ।

নেতা-কর্মরা জানায় অধ্যক্ষ কুরশিদ আলম মতি ফুলবাড়ী উপজেলা বিএনপির অভিভাবক, তাকে পদচ্যুত করায় নেতা-কর্মিরা অভিভাবকহীন হয়ে পড়েছিল, দির্ঘদিন পর পদ ফিরে পাওয়ায় সেই অভিভাবককে ফিরে পেয়েছে তারা।
এদিকে নেতা-কর্মিদের পাশাপাশি, বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ সাধার মানুষেরও ঢল নামে। তারা বলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি সুধু বিএনপির নেতা নয়, এ অঞ্চলের সাধারন মানুষেরও অভিভাবক। এতোদিন তারা অভিভাবকহীন হয়ে পড়েছিল। এখন সেই অভিভাবককে ফিরে পেয়ে পেয়েছে তারা।

দির্ঘ পাঁচ বছর পর সভাপতির পদ ফিরে পাওয়ার পর বুধবার তিনি বাড়ী ফিরলে তাঁকে বরণ করতে নেতা-কর্মিদের এ ঢল নামে।

এর আগে গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরিত এক পদে অধ্যক্ষ খুরশিদ আলম মতিকে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি পদে বহাল করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31