IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অসুস্থ বিএনপি নেতা মাসুদের পাশে রাসিক প্রশাসকবিয়ে করলেন শিশুশিল্পী লুবাবারাজশাহীতে দুই মাসে ১৫ নারী ও শিশু নির্যাতিতগোমস্তাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নলকূপ চালকের মৃত্যু৫ বছরে ২৫ কোটি’বৃক্ষরোপণ: রাজশাহীতে মহাসড়কের পাশে কর্মসূচি শুরুতানোরে অবৈধভাবে তেল মজুদ বাড়তি দামে বিক্রির দায়ে জরিমানানন্দীগ্রামে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানাগোমস্তাপুরে মাদক বিরোধী মানববন্ধন‘পাচার হওয়া অর্থ ফেরত এনে জনকল্যাণে ব্যয় করা হবে’পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় ‌মুখ পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কুষ্টিয়ায় ‌মুখ পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হত্যার পর মুখ পোড়ানো অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়া ধানের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, আনুমানিক ৪০ বছর বয়সী এই ব্যক্তিকে অন্যত্র হত্যা করে তাঁর পরিচয় গোপন করার উদ্দেশ্যে মুখ পুড়িয়ে বিকৃত করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা ও কৃষকরা জানান, বুধবার সকালে প্রতিদিনের মতো তারা মাঠে ধান কাটতে যান। এ সময় রামচন্দ্রপুর বিলের মাঠে কৃষক মনির জমিতে তারা একটি মুখ পোড়ানো, গলাকাটা ও বিবস্ত্র মধ্যবয়সী পুরুষ মানুষের মরদেহ দেখতে পায়। তারা জানায়, ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিটিকে পাশের রাস্তায় মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতেই হয়তো গলা কেটে হত্যা করা হয়েছে। পরে লাশটিকে পার্শ্ববর্তী ধানক্ষেতে দুর্বৃত্তরা ফেলে রেখে যায়।

তাদের ধারণা, এ সময় তাকে বিবস্ত্র করে ওই পোশাক দিয়েই তার মুখ পুড়িয়ে দিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে আতঙ্কিত কৃষকরা পুলিশে খবর দেন।

স্থানীয় কৃষক রাজা আলী জানান, বুধবার সকালে আমি আমার জমিতে সার ও বীজ দিতে এসেছিলাম। আমার ঠিক পাশের জমিতেই তাকিয়ে দেখি পুতুলের মতো কী যেন পড়ে আছে। কাছে দিয়ে দেখি মধ্যবয়সী একজনের মরদেহ। পরে কৃষক রুহুল শেখের মোবাইল থেকে পুলিশকে বিষয়টি জানাই।

এ ব্যাপারে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, ‘ধারণা করছি, হত্যার পর মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আমাদের তদন্ত অব্যাহত আছে।’

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য পদ্ধতি অবলম্বন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news