ধূমকেতু প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগরীতে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার রাত ৯ টার দিকে রাজশাহী মহানগরীর লক্ষীপুর মোড়ে অবস্থিত রাজপাড়া থানা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. ওয়ালিউল হক রানা, রাজপাড়া থানা বিএনপির সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম তারিফ, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কচি,৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালমগীর হোসেন, রাজপাড়া থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর, রাজপাড়া থানা বিএনপির ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম নয়ন, সাবেক কাউন্সিলর নাসিরা ও রাজপাড়া থানা বিএনপির অন্যান্য নের্তবৃন্দ ও থানার অন্তর্গত ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রাজপাড়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন।
বিশেষ দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আল্লাহর কাছে সুস্থতা কামনা করা হয়। তার নেক হায়াত ও দীর্ঘায়ু কামনা করা হয়।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় দেশবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছে।


