IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লটারি বাতিল, পরীক্ষার ভিত্তিতে স্কুলে ভর্তিরাণীনগরে গাঁজাসহ আটক ২গোদাগাড়ীতে খালেদা জিয়া ও ব্যারিস্টার আমিনুল হক ও আসাদুজ্জামানের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলরাসিক নবনিযুক্ত মাননীয় প্রশাসক রিটনকে ফুলেল শুভেচ্ছাবাসাবাড়ি, মার্কেট, মসজিদ,মাজার সব খানেই জটলাকাজে আসছেনা ভিক্ষুক পুর্নবাসন কার্যক্রমনন্দীগ্রামের দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন এমপি মোশারফবিএনপি জুলাই সনদের আলোকেই পথ হাঁটবে: আইনমন্ত্রীনগরীতে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর ঈদ সামগ্রী বিতরণহযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন রাসিক প্রশাসকপুঠিয়ায় সেমাই ও বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানতারাগঞ্জে প্রয়াসের ইফতার ও দোয়া মাহফিল‘নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না’রাজশাহী জেলা পরিষদ নতুন প্রশাসক হিসেবে যোগদান করলেন এরশাদমান্দায় কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বসতবাড়িসহ ফসলের খেতঅসময়ের কালবৈশাখী ঝড়ে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, বক্তব্য কালে নির্যাতন-নিপীড়নের কথা বলতে গিয়ে কাঁদলেন চাঁদ

বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, বক্তব্য কালে নির্যাতন-নিপীড়নের কথা বলতে গিয়ে কাঁদলেন চাঁদ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে নির্যাতন-নিপীড়নের কথা বলতে গিয়ে কাঁদলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনে বিএনপির দলীয় প্রার্থী আবু সাঈদ চাঁদ। মঙ্গলবার (২ডিসেম্বর’২৫) বিকালে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষকে বিজয়ী করার লক্ষে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার একপর্যায়ে কেঁদে ফেলেন আবু সাঈদ চাঁদ।

তিনি বলেন, ‘আমরা আজকে একটা দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি। দেশনেত্রী খালেদা জিয়া অথৈ সংকটপূর্ণ অবস্থায়। যিনি আমাদের বাংলাদেশের এখন এক অন্যতম অভিভাবক। গোটা বাংলাদেশ আজ একটা শোকের মতো অবস্থায়। তার জন্য সারা বিশ্বে দোয়া করা হচ্ছে। তার জন্য আমরা আজ দোয়া করি, যেন আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করেন। সবার কাছে আমরা অনুরোধ করব, তার জন্য দোয়া করবেন। দোয়া ছাড়া তার সামনে আর কোনো পথ নেই।

তিনি আরও বলেন, ফখরুদ্দীন ও মইন উদ্দিনের সময় খালেদা জিয়া বিদেশে চলে গেলে অমানবিক নির্যাতন সইতে হতো না। তার ছেলেকে পঙ্গু হতে হতো না। কিন্তু তিনি দেশের জন্য, জনগণের জন্য বিদেশে যাননি খালেদা জিয়া। দেশের ১৬ কোটি মানুষের কথা বিবেচনা করে সেদিন আপস করেননি। তার সময় ধর্মপ্রাণ মানুষ নির্বিঘ্ন ছিলেন। মুসলমানদের মর্যাদা ছাড়াও অন্য ধর্মের প্রতিও কখনো বিরাগভাজন হননি।

সভাপতির বক্তৃতায় রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দীন আহমেদ শামীম সরকার বলেন, বেগম জিয়া দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তার বিরুদ্ধে কোনো অন্যায়-অপকর্মের নজির নেই। এ দেশে ইসলাম ও মানবতার খেদমতে বেগম খালেদা জিয়ার অবদানের কথা আমরা সবাই জানি। দেশের মানুষকে ভালোবাসার কারণেই স্বৈরাচারী আমলে এত নির্যাতনের পরও তিনি জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে ছিলেন। বেগম জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের নেতা মাওলানা সাজেদুর রহমান।

উপজেলা ছাত্র দল নেতা পলাশ আহমেদ ও আতিক হাসানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মোকলেছুর রহমান মুকুল, পৌর বিএনপির সাংসঠনিক সম্পাদক আব্দুল লতিব, সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দীন রিয়াল, সাধারন সম্পাদক আব্দুস সামাদ মুকুল,জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের জেলা কমিটির সভাপতি নাজমুল হক,সাধারন সম্পাদক মামুন আল হক,উপজেলা কমিটির সভাপতি আব্দুস সামাদ, উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক সালে আহমেদ সালাম,সদস্য সচিব শফিকুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সহিদুল ইসলাম, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সেলিম আহম্মেদ, উপজেলা মহিলা দলের সভাপতি সোনিয়া আক্তার শাপলা,উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728