IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে দুর্বৃত্তর আগুনে পুড়লো কৃষকের ধানের গাদা

নিয়ামতপুরে দুর্বৃত্তর আগুনে পুড়লো কৃষকের ধানের গাদা

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে রাতের আঁধারে এক কৃষকের ধানের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সালালপুর (দিঘীরপাড়) গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নিয়ামতপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মো. হোসেন আলী (৫৭) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৬ ডিসেম্বর দিবাগত রাত অনুমান ২টার দিকে কে বা কাহারা পূর্ব শত্রুতার জেরে ১১ বিঘার জমির পাকা ধানের ৪টি পালা আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করে দেয়। এতে প্রায় ৫ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. হোসেন আলী জানান, ‘আমরা কৃষক মানুষ। রোদ– ঝড়- বৃষ্টিতে ভিজে কষ্ট করে ধান উৎপাদন করি। সেই ধানই যখন কেউ ইচ্ছে করে জ্বালিয়ে দেয়,তখন বুকটা হাহাকার করে ওঠে। আমাদের মতো মানুষের এটাই তো সারা বছরের ভরসা।’

তিনি আরও জানান, গত কয়েকদিন আগে অপরিচিত একটি নম্বর থেকে তাঁকে বারবার ফোন করে অর্থ দাবি করা হয়। টাকা না দেওয়ায় তার জমির ধান পুড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি সন্দেহ করছেন। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে তিনি নিয়ামতপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় ওই এলাকায় কৃষকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত অপরাধীকে সনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক যেন শাস্তির ব্যবস্থা করা হয়।

নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাহাদৎ হোসেন বলেন, ‘রাত সাড়ে তিনটার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।’

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দ্বায়িত্ব) রেজাউল করিম বলেন, ধানের পালা পোড়ানোর বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31