IMG-LOGO

মঙ্গলবার, ৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে যৌতুকের দাবীতে পাশবিক নির্যাতনেরপর স্ত্রীর মাথার চুল কেটে নেয়ার অভিযোগ‘মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ’‘ইসরায়েলই মার্কিন বাহিনীকে ঝুঁকির মুখে ফেলেছে’‘গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়’পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদানবাগমারার এমপি বারীর গণসংযোগ কর্মকর্তা হিসেবে আসাদুল আল ফিরোজ নিযুক্তপোরশায় টিনশেড বাড়ি আগুনে পুড়ে ছাইনতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানস্থলসেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ডনাল্ড ট্রাম্পএ পরিস্থিতিতে মানুষের মধ্যে কল্পনা, প্রজ্ঞা ও পারস্পরিক অনুভূতির চর্চা জরুরী: ফরহাদ মজহার‘মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার’সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজশাহীতে ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণতারাগঞ্জে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ জনমারা গেলেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রীও
Home >> টপ নিউজ >> রাজশাহী >> সুনীতির বিরুদ্ধে যে কার্যক্রম সেটাই দুর্নীতি-ইউএনও বাঘা

সুনীতির বিরুদ্ধে যে কার্যক্রম সেটাই দুর্নীতি-ইউএনও বাঘা

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : “দুর্নীতির বিরুদ্ধে তারণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা”এই প্রতিপাদ্য সামনে রেখে মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস’২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে ।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার। তিনি বলেন,সুনীতির বিরুদ্ধে যে কার্যক্রম সেটাই দুর্নীতি। সেটা ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক হতে পারে। শুধু জাতি সংঘে নয়, দুর্নীতি বিরোধী কার্যক্রম সরকারি অংশ হিসেবে আমরা বাংলাদেশেও উদযাপন করে আসছি। তারুণ্যের অংশগ্রহন থাকলে তাদের কাছে শুনতে পারতাম তারা কিভাবে দুর্নীতি প্রতিরোধ করবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি ও অফিসার ইনচার্জ(ওসি)সেরাজুল হক।

সভাপতিত্ব করেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ এনামুল হাসান। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক (অবঃ)মোবারক হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ড. আব্দুস সালাম লাভলু, শিক্ষিকা এলিজা কায়েস, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা ,হাফেজ মাওলানা আবুল কালাম, শিক্ষক ফারহানা আখতার প্রমুখ। উপস্থিত ছিলেন-উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলা,মৎস্য কর্মকর্তা তহুরা হক, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলীর,প্রকল্প কর্মকর্তা মাহমুদুল হকসহ কমিটির সদস্যগন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728