ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রবিবার রহনপুর বিজিবি ক্যাম্পের সামনে বধ্যভুমিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি,সহকারী কমিশনার( ভূমি) উম্মে সালমা রুমি, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, জেলার সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনার্দী,রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি উপজেলা হিসাব রক্ষণ অফিসার আজিজুর রহমান, উপজেলা প্রকৌশলী আছহাবুর আলী, উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ওয়াসিম আকরাম , পৌরনির্বাহী কর্মকর্তা খাইরুল হক , পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আরিফ প্রামানিক , আনসার ভিডিপি অফিসার ফরহাদ আলম চৌধুরীসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীরা।
এদিকে, বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়


