ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ ডিসেম্বর) মাগরিবের নামাজ শেষে রহনপুর আহমদী বেগম (এবি) সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ছাত্র জনতার উদ্যোগে এ জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মান্দার পরাণপুর কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আব্দুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহবায়ক হিজবুল্লাহ। যুগ্ন সদস্য সচিব মহিবুল্লাহ্। রহনপুর পৌর জামায়াতের আমির মনিরুজ্জামান ডাবলু। জেলা পুর্ব ছাত্র শিবিরের সভাপতি সালাউদ্দিন সোহাগ।গোমস্তাপুর উপজেলা শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুত্তাকিন ইসলামসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা।


