IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বড়পুকুরিয়া কয়লা খনি রক্ষায় ৬ দফা দাবিতে আন্দোলনে নেমেছে শ্রমিক ইউনিয়ন

বড়পুকুরিয়া কয়লা খনি রক্ষায় ৬ দফা দাবিতে আন্দোলনে নেমেছে শ্রমিক ইউনিয়ন

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিকে ধ্বংসের হাত থেকে রক্ষায় ৬ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (সিবিএ)সহ খনি শ্রমিকরা।

আজ সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় বড়পুকুরিয়া শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ কার্যলয়ে সংবাদ সম্মেলন করে এ দাবী উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিঃ এর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কাশেম শিকদারের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন, সিবিএর সাধারন সম্পাদক জাহাঙ্গির আলম। এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন খনি শ্রমিক ইউনিয়নের সভাপতি রায়হানুল ইসলাম, শ্রমিক নেতা রবিউল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের একমাত্র লাভজনক রাষ্ট্রায়ত্ত এই কয়লা খনিকে পরিকল্পিতভাবে লোকসানি দেখিয়ে বন্ধ করার চক্রান্ত চলছে। তারা অভিযোগ করেন, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র দীর্ঘদিন আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকায় খনির উৎপাদিত কয়লা ব্যবহার হচ্ছে না। ফলে কোল ইয়ার্ডে বিপুল পরিমাণ কয়লা ঝুঁকিপূর্ণভাবে মজুত রয়েছে। অন্যদিকে একমাত্র ক্রেতা পিডিবি সরকার নির্ধারিত ১৭৬ ডলারের পরিবর্তে প্রতি টন কয়লার মূল্য ৯১–১০৭ ডলার পরিশোধ করায় খনি চরম আর্থিক সংকটে পড়েছে। এতে খনির বকেয়া পাওনা দাঁড়িয়েছে প্রায় ১,২০০ কোটি টাকা।

বক্তারা বলেন, খোলা বাজারে যেখানে বড়পুকুরিয়ার কয়লার দাম ২০০ ডলারের বেশি, সেখানে অযৌক্তিক ভাবে দাম কমিয়ে খনিকে লোকসান দেখানোর চেষ্টা করা হচ্ছে। এর ফলে খনি বন্ধ হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০–২৫ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হবে।

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা ৬ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে—লোকাল মার্কেটে কয়লা বিক্রির অনুমতি, পিডিবির কয়লার মূল্য পুনর্নির্ধারণ, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের দিয়ে খনির বোর্ড পরিচালনা বন্ধ, অযৌক্তিক মূল্যহ্রাস বন্ধ এবং খনি বন্ধ না করার নিশ্চয়তা। দাবি মানা না হলে সড়ক ও রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ও খনি শ্রমিক ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দগণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31