ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকে ধান বোঝাই করার সময় সিঁড়ি থেকে পড়ে আফতাব( ৬২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুরে রফিক অটো রাইস মিলে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের বাড়ি উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর গ্রামে।
পুলিশ জানায়,ওই মিলে ওই শ্রমিক ট্রাকে ধান বোঝাই করার সময় সিড়ি থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, লাশের প্রাথমিক সুরতহালে আঘাতের কোন চিহ্ন না থাকায় এবং পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


