IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৩২ কেজি ৭৪০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৩২ কেজি ৭৪০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : প্রাইভেট কারে অভিনব কৌশলে বহনকালে ৩২ কেজি ৭৪০ গ্রাম অবৈধ মাদক গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ এর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ।

আটককৃত ব্যক্তি হলেন আহাম্মদ আলী (২৬)। তিনি হবিগঞ্জ জেলার সদর থানার উসাইল গ্রামের মৃত মধু মিয়ার ছেলে।

র‍্যাব-৫ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোল্লান মোড় (চৌরাস্তা) এলাকায় খায়রুল ইসলাম এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট বসায় র‍্যাব-৫, সিপিসি-১ এর আভিযানিক দল। এ সময় একটি সাদা রঙের প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩২ কেজি ৭৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব-৫ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, দুইজন ব্যক্তি হবিগঞ্জ জেলা থেকে প্রাইভেট কারযোগে চাঁপাইনবাবগঞ্জে গাঁজা বিক্রির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই তথ্যের ভিত্তিতেই চেকপোস্ট স্থাপন করা হয়। তবে অভিযানের সময় একজন মাদক কারবারিকে আটক করা সম্ভব হলেও অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃত আসামির কাছ থেকে উদ্ধার করা গাঁজা ও ব্যবহৃত প্রাইভেট কার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ জানিয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31