IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের কারণে স্থলবন্দরে ৪০ শতাংশ আমদানি রফতানি কমে গেছে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ। এতে চরম নেতিবাচক প্রভাব পড়েছে দেশের ব্যবসা-বাণিজ্যে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
এসময় চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরসহ দেশের সব স্থলবন্দরের একই চিত্র বিরাজ করছে। আগের তুলনায় ভারত থেকে পণ্য আমদানি হচ্ছে মাত্র ৬০ শতাংশ। এতে দেশের ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব দেখা দিচ্ছে। এজন্য সার্কভুক্ত দেশ হিসেবে বাংলাদেশের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্বাভাবিক আমদানি রফতানি নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশের জন্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রয়োজন।’

এছাড়াও মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের অবকাঠামো ও রহনপুর রেলশুল্ক স্টেশনের উন্নয়নসহ ৯ দফা দাবি তুলেন ধরেন তিনি।

আব্দুল ওয়াহেদ চাঁপাইনবাগঞ্জ থেকে সরাসরি ঢাকাগামী অন্তঃনগর রাত্রিকালীন ট্রেন চালু, সোনামসজিদ স্থলবন্দর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রাস্তা চার লেনে প্রস্ততকরণের দাবি জানান।

বারোঘরিয়া থেকে যাদুপুর নয়াগোলা দিয়ে আমনুরা পর্যন্ত বাইপাস সড়কের জন্য মহানন্দা নদীতে ব্রিজ নির্মাণ এবং আমনুরা রেল স্টেশনের পাশে কৃষিভিত্তিক ইপিজেড নির্মাণ এবং ব্যবসায়ীদের জন্য অসাভাবিক হওয়ায় আগের মতো সিঙ্গেল ডিজিট সুদের হার করার দাবিও জানান তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সহ-সভাপতি আকতারুল ইসলাম রিমন, পরিচালক রাইহানুল ইসলাম লুনা, জাহাঙ্গীর কবির, আব্দুল বারেক, শুকুরুদ্দিন, শহিদুল ইসলাম ও মনিরুল ইসলাম মনি প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31