IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> দিনাজপুর ও ভাঙ্গায় সড়ক দুর্ঘটনা অ্যাম্বুলেন্সের তিন যাত্রীসহ নিহত ৫

দিনাজপুর ও ভাঙ্গায় সড়ক দুর্ঘটনা অ্যাম্বুলেন্সের তিন যাত্রীসহ নিহত ৫

ধূমকেতু নিউজ ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাইবোনসহ অ্যাম্বুলেন্সের তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালকসহ আরও দুজন। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ চাকলাপাড়ার গরু ব্যবসায়ী রহমত উল্লাহর ছেলে সাকিবুর রহমান নিশান (২৭), মেয়ে রুকাইয়া আকতার নীলা (৩২) ও নীলার স্বামী মিজানুর রহমান (৪০)। তারা চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে ঢাকায় যাচ্ছিলেন।

এলাকাবাসী জানান, রাজগঞ্জ চাকলাপাড়ার গরু ব্যবসায়ী রহমত উল্লাহর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সংসার। ছেলে নিশান ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। একমাত্র মেয়ে নীলার বিয়ে হয়েছে কয়েক বছর আগে কেশবপুর উপজেলায় এনজিও কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে। তাদের রয়েছে দুই শিশুসন্তান।
পুলিশ ও স্থানীয়রা জানান, মিজানুর রহমান কিছুদিন আগে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে নিয়ে অ্যাম্বুলেন্সে যশোর থেকে ঢাকায় যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন অ্যাম্বুলেন্স চালকসহ আরও দুজন।

দিনাজপুরে বাস ও ট্রাক্টরের সংঘর্ষে দুজন নিহত
দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– ট্রাক্টরচালক উপজেলার দক্ষিণ দেবীপুর এলাকার বাসিন্দা জুহিন (২৩) এবং অপর একজন ব্যক্তি।

এদিকে, রাঙামাটিতে ট্রাকচাপায় কেমি চাকমা (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল সদর উপজেলার আসামবস্তি-কাপ্তাই সড়কের লেমুছড়ি এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানিবাহী ট্রাকচাপায় তাঁর মৃত্যু হয়। কেমি চাকমা স্থানীয় অংচিং মারমা চন্দনের স্ত্রী।

রংপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় জামিরুল ইসলাম (৩৬) নামে এক অটোচালক নিহত হয়েছেন। গতকাল দুপুরে কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিরুল উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।

কুমিল্লার দেবিদ্বারে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাক্টর উল্টে খালে পড়ে আবুল হোসেন নামে এক চালক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল উপজেলার পোনরা গ্রামের আব্দুল করিমের ছেলে।
(তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট অফিস ও প্রতিনিধি)

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31