ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমাদানের শেষদিন বিকাল ৫টা পর্যন্ত সহকারি রিটানিং অফিসার মহাদেপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের নিকট মোট ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা মো. মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনিত প্রার্থী মুফতি নাসির বীন আজগর, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকী নান্নুর ছেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন।


