IMG-LOGO

বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ ১ জন আটকতারাগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ে ছাই কৃষকের খড়ের গাদা‘ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র’চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, স্বামী আটকদুর্গাপুরে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের সংলাপপোরশায় গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিতশিল্পপতির বাড়িতে গুলিবর্ষণ: এসএমজিসহ সাজ্জাদ বাহিনীর তিন সদস্য গ্রেপ্তারহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পেরকাজ করতে এসে আর বাড়ি ফেরা হলো না নয়নের, শ্মশান ঘাটে মিলল নিথর দেহনববধূকে জিম্মির অভিযোগ চাঁদার দাবিতে,ছাত্রদল নেতাকে শোকজনগরীতে ইউসেফ স্কুলে ইফতার ওদোয়া মাহফিলতানোরে কৃষক শ্রমিকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিলতানোরে ২ জনের আ/ত্ম/হ/ত্যাবাগমারায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিল
Home >> টপ নিউজ >> রাজশাহী >> চারঘাটে পেনশনের টাকা না পেয়ে ধুকে ধুকে বিনা চিকিৎসায় চাকুরী জীবির মৃত্যু

চারঘাটে পেনশনের টাকা না পেয়ে ধুকে ধুকে বিনা চিকিৎসায় চাকুরী জীবির মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : রাজশাহীর চারঘাটে পেনশনের টাকা না পেয়ে চরম অর্থকষ্টে বিনাচিকিৎসায় ফহিম উদ্দীন (৬৫) নামের অবসরপ্রাপ্ত অফিস সহকারী এক চাকুরীজীবির করুন মৃত্যু হয়েছে। ফহিম উদ্দীন চারঘাট উপজেলার মুংলী গ্রামের মৃত- শেকের মন্ডলের ছেলে ও অনুপমপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। গত শুক্রবার তিনি মৃত্যুর কাছে হার মেনে চলে যান না ফেরার দেশে।

পারিবারিক সূত্র জানায়, ৬০ বছর পূর্ণ হওয়ায় ২০২৩ সালের মার্চ মাসে তার চাকুরির মেয়াদ শেষ হয়। চাকুরি থেকে অবসরে যাওয়ার পর থেকে তিনি ডায়াবেটিকস, হাইপ্রেশারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন। কলেজ পড়–য়া দুইসন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। এক পযায়ে চাকুরীর শেষ সম্বল পেনশনের টাকায় নিজের চিকিৎসাসহ সন্তানদের নিয়ে জীবনের শেষ সময় ভালো ভাবে পার করবেন বলে আশায় বুক বেধেছিলেন। আশায় বুক বাধা পেনশনের সেই টাকা জোটেনি হতভাগ্য এই ফহিম উদ্দিনের ভাগ্যে। প্রায় পোনে দুই বছর অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি পড়েনি ফহিম উদ্দিনের দিকে। অসুস্থ হয়ে অর্থাভাবে না জোটতো ঠিকমত খাওয়া দাওয়া, না পেতেন সুচিকিৎসা নিতে। উপর মহলে বিষয়টি অভিযোগ করেও কোন সুরাহ না হওয়ার ফলে মানবতার জীবনযাপন করছিলেন অফিস সহকারী ফহিম উদ্দীনসহ তার পরিবার। এদিকে উন্নত চিকিৎসার অভাবে দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় শুক্রবার রাতে মারা যান এই অবসরপ্রাপ্ত অফিসসহকারী।

অবসর প্রাপ্ত অফিস সহকারীর স্ত্রী রোকেয়া বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, সারা জীবন আমার স্বামী সততার সঙ্গে স্কুলের দায়িত্ব পালন করে আসলেন। জীবনের শেষ সময়ে পেনশনের টাকা না পেয়ে আমার স্বামী বিনা চিকিৎসায় বিছানায় পড়ে ধুকে ধুকে মারা গেলেন। এখন দুইজন কলেজ পড়–য়া সন্তানকে নিয়ে আমি চরমকষ্টে আছি। কবে নাগাদ স্বামীর পেনশনের টাকা পাব আল্লাহ জানেন।

এ ব্যাপারে অনুপমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম জানান, ইতিমধ্যেই অনলাইনে আবেদন করা রয়েছে। তিনি অসুস্থতা ও পেনশনের টাকাটা না পাওয়ার বিষয়টি শিক্ষক সমাজের জন্য কঠিন একটি বিষয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার রাহেদুল ইসলামবলেন, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে আমাদের কোন হাত নেই। তবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অনলাইনের মাধ্যমে আবেদন করার কথা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728