IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> হলুদ ক্রয়-বিক্রয়ের বড় মোকাম এখন বদলগাছীর কোলারহাট, যাচ্ছে সারা বাংলাদেশে

হলুদ ক্রয়-বিক্রয়ের বড় মোকাম এখন বদলগাছীর কোলারহাট, যাচ্ছে সারা বাংলাদেশে

ধূমকেতু প্রতিবেদক,সানজাদ রয়েল সাগর, বদলগাছী : হলুদ ক্রয়-বিক্রয়ের এখন বড় মোকাম নওগাঁর বদলগাছী উপজেলার কোলার হাট। এখানকার হলুদ যাচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায়। চলতি মৌসুমে হলুদের বাম্পার ফলন হওয়ায় ও বাজারে হলুদের দাম ভালো পেয়ে চাষীদের মুখে ফুটেছে খুশির ঝিলিক। অনান্য ফসলের বাজার মূল্য অনুসারে হলুদের দাম অনেক বেশী হওয়ায় আনন্দিত চাষীরা। হাটে হলুদ বিক্রি করে এমন মন্তব্য করেন অনেক হলুদ চাষীরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জান যায়, চলতি মৌমুমে উপজেলায় ৮৫ হেক্টর জমিতে হলুদ চাষ হয়েছে। এর মধ্যে মহিষবাটি, হরিণপাঁজর, বারি হলুদ -১, বারি হলুদ-২ জাতের হলুদ বেশি চাষাবাদ হয়েছে। প্রতি বিঘা জমিতে ফলন হয়েছে ৮০ থেকে ১২০ মণ পর্যন্ত। হলুদ একটি মসলা জাতীয় ফসল। অধিকাংশ রান্নার ক্ষেত্রে হলুদের প্রয়োজন হয়। হলুদ চাষীরা জানান, হলুদ চাষ করে তারা আর্থিক ভাবে অনেক লাভবান হয়েছে। সংসারের প্রয়োজনের তাগিদে অধিকাংশ কৃষক ফসলি জমির পাশে দু-পাঁচ কাটা জমিতে হলুদ চাষ করে। কেউ কেউ আরো কম আবার কোন কৃষক ব্যনিজ্যিক ভাবে ৩-৪ বিঘা জমিতে হলুদ চাষ করে। বিঘা প্রতি ৮০/১২০ মন পর্যন্ত হলুদের ফলন হয়েছে। সংসারের চাহিদা মিটিয়ে উদবৃত্ত হলুদ বাজারে বিক্রি করে অনেক লাভবান হয়েছে তারা। অনেক কৃষকের ভাগ্য বদলে গেছে হলুদ চাষ করে।

আধাইপুর গ্রামের মোখলেছ বলেন, আমি এবছর ১ বিঘা জমিতে হলুদ চাষ করেছি। প্রথমে ১৬শ টাকা মণ দরে ২৫ মণ হলুদ বিক্রয় করেছি। পরে ১৩শত টাকা মণ দরে ১০ মণ হলুদ বিক্রি করলাম। আমার ১ বিঘা জমিতে প্রায় ১ শত ৩০ মণ হলুদ হবে।

মিঠাপুর ইউনিয়নের আব্দুল জব্বার বলেন, আমি এ বছর আড়াই বিঘা জমিতে হলুদ চাষ করেছি। গত ৮দিনে ১৫০০ ও ১৪০০ শত টাকা মণ দরে এ পর্যন্ত আমি প্রায় ১৬৫ মণ হলুদ বিক্রয় করেছি।
হলুদ ব্যবসায়ী ছানোয়ার হোসেন জানান, ৬ থেকে ৭ শত মণ হলুদ কিনেছে। হলুদের কোয়ালিটি অনুসারে ১২ শত টাকা থেকে সাড়ে ১৪শত টাকা পর্যন্ত হলুদ ক্রয় করেছি। ব্যবসায়ীরা বললেন, প্রতি হাত প্রায় ১০ হাজার থেকে ১৪ হাজার মণ হলুদ ক্রয়-বিক্রয় করা হয় এই কোলার হাটে। এ সব হলুদ চলে যায় দেশের বিভিন্ন এলকায়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান বলেন, হলুদ একটি মসলা জাতীয় ফসল। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় হলুদের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে মসলা ফসলের আবাদের ভালো সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জায়গায় উঠান বৈঠকের মাধ্যমে বস্তায় আদা চাষের পাশাপাশি বস্তায় হলুদ চাষ করা সহ অনান্য মসলা ফসল চাষে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31