IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাজশাহীতে সর্বস্তরের মানুষের মাঝেধানের শীষের জোয়ার বইছে: মিনু

রাজশাহীতে সর্বস্তরের মানুষের মাঝেধানের শীষের জোয়ার বইছে: মিনু

ধূমকেতু প্রতিবেদক : বিএনপির চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী ২৯ তারিখে তারেক রহমানের রাজশাহীর যে সমাবেশ সেটি জনসমুদ্রে পরিণত হবে। সর্বস্তরের মানুষের মধ্যে ধানের শীষ প্রতীকের জোয়ার শুরু হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক এ মেয়র বলেন, আমার জীবনে যতগুলো নির্বাচন দেখেছি তাতে এই নির্বাচনে আরও বেশি সর্বস্তরের মানুষের মধ্যে ধানের শীষের জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। ছোট্ট বাচ্চা থেকে বয়স্ক মা-বোন সবাই এখন ধানের শীষের পক্ষে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচি শুরুর আগে সাংবাদিকদের এ কথা বলেন।

মিনু বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহীর ঐতিহাসিক যে সমাবেশ সেই সমাবেশ জনসমুদ্রের রূপ লাভ করবে। আজকে এটা আমরা প্রচার মিছিল করছি। রাজশাহী হচ্ছে আমাদের শান্তির শহর। এখানে যারা নির্বাচন করছে তারা সবাই আমাদের ভাই। একে অপরের সঙ্গে শ্রদ্ধা সম্মান ভালোবাসা দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণ যাকে নির্বাচিত করবে তারাই দেশ পরিচালনা করবে।

তিনি বলেন, আল্লাহর সবচেয়ে বড় রহমত আমাদের দলের প্রেসিডেন্ট এবং ম্যাডামের সন্তান তারেক রহমান। যে উদ্দীপনা মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই সারা দেশে তার জন্য সৃষ্টি হয়েছে এগুলো অতীতের ইতিহাসের সবকিছুকে ম্লান করে দিয়েছে। তিনি আমাদের গর্ব। আমরা সবাই আনন্দবোধ করি যে আগামীতে এমন একজন নেতা যে দেশকে শহীদের মতো স্বাধীনতা সম্পদ রক্ষা করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবেন।

মিনু আরও বলেন, আগামী দিনে দেশের মানুষ যদি আমাদের দেশ পরিচালনার সুযোগ দেয়, সেবা করার জন্য নির্বাচিত করে, তাহলে আমরা দেশের মানুষের উন্নয়নে কাজ করবো। তিনি বলেন, আমাদের নেতা বলেছেন যে আমাদের একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা হলো এদেশের সর্বস্তরের মানুষকে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করা, তাদের বিশ্বের কর্মক্ষম শক্তিতে পরিণত করা এবং তাদের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করা।

এরপর তিনি গণসংযোগ কর্মসূচি শুরু করেন। দুপুর পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ গণসংযোগ চালানো হয়। এ সময় এমপি প্রার্থী মিনুর সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। গণসংযোগকালে প্রার্থী মিনু সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি এড. ওয়ালিউল হক রানা, সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, শাহমখদুম থানার আহবায়ক সুমন সরদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সদস্য সচিব নাসিম খান, সিনিয়র যগ্ম আহবায়ক জাহিদ হাসান, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, ১৭ নং ওয়ার্ড বিএনপি পুর্বের আহবায়ক মেহের আলী, সদস্য সচিব হারান, ১৭ নং ওয়ার্ড পশ্চিমের আহবায়ক বাবু, সদস্য সচিব মান্নানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে, মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে নগরীর ১৬ নং ওয়ার্ডের জিন্নাহনগর থেকে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করে বিএনপি রাজশাহী-২ (সদর) আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু। এ সময় বিকেল থেকে তিনি পাড়া-মহল্লায় গণসংযোগ করেন। ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, সাবেক কাউন্সিলর বেলাল আহমেদ, ১৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আমজাদ হোসেন, বিএনপি নেতা নজরুল, আকরাম, শাহরিয়ার শওকত, জীবন, আবেদুর রহমান রিপন, যুবনেতা কামরুজ্জামান মিলন, রুহুল, মোহন, রতন ও ছাত্রদল নেতা এমদাদুল হক লিমনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31