IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাগমারার দ্বীপপুর ইউনিয়নে ডা. আব্দুল বারীর নির্বাচনী গণসংযোগ ও পথসভা

বাগমারার দ্বীপপুর ইউনিয়নে ডা. আব্দুল বারীর নির্বাচনী গণসংযোগ ও পথসভা

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে নির্বাচনী তৎপরতা বাড়ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার বাগমারা উপজেলার দ্বীপপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন।

শুক্রবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ডা. আব্দুল বারী সরদার দ্বীপপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি একাধিক স্থানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন।

গণসংযোগকালে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও তরুণ ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। ভোটাররা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

পথসভায় বক্তব্যে ডা. আব্দুল বারী বলেন,

“জনগণের প্রত্যাশা অনুযায়ী সৎ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা জরুরি। নির্বাচিত হলে মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধানে কাজ করাবো। ”তিনি জানান, কৃষি খাতের উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান, উন্নত স্বাস্থ্যসেবা এবং অবকাঠামো উন্নয়ন তার কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ।

গণসংযোগ ও পথসভায় বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দ্বীপপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে ঘিরে ভোটারদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন নির্বাচনে বাগমারা আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31