IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বিএনপি ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে: মিনু

বিএনপি ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে: মিনু

ধূমকেতু প্রতিবেদক : বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। রাজশাহী মহানগরীর প্রতিটি ওয়ার্ডে নাগরিক সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। নির্বাচিত হলে রাজশাহীর তরুণ সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।

আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টা থেকে নগরীর ২৩ ও ২৪ নং ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচি ও ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর সময় এসব কথা বলেন।

মিনু আরোও বলেন, “২৩ ও ২৪ নং ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সংকট, বেকারত্বসহ নানাবিধ সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়েই আমি কাজ করতে চাই। রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, জনগণের সেবার মাধ্যম হবে।

নগরীর শাহমখদুম কলেজের সামনে থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা ও দাবি-দাওয়ার কথা মনোযোগ সহকারে শোনেন। দুপুর পর্যন্ত এ ওয়ার্ড দুটির বিভিন্ন পাড়া-মহল্লা, অলিগলি, বাজার, দোকানপাট ও গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেন এবং রাজশাহী মহানগরীর সার্বিক উন্নয়ন নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন।

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী মহানগর বিএনপির এড. ওয়ালিউল হক রানা, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, ২৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মুরাদ হোসেন, ২৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি লিটনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31