ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট রায়হান কাওসার মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোটের প্রচারণা করেন।
৪ ফ্রেব্রুয়ারী বিকেলে পুঠিয়া উপজেলা সদরে নির্বাচনীয় প্রচার প্রচারণা করতে দেখা যায়।
নির্বাচন প্রচারণার সময় এ্যাডভোকেট রায়হান কাওসার বলেন, আল্লাহ যদি সহায় হন জয়ের ব্যাপারে আমি আশাবাদী। সাধারণ ভোটার যারা আছেন, তারা ব্যাপক সাড়া দিচ্ছে পাশাপাশি সমর্থন জানাচ্ছেন এবং তারা বলছেন যে এগিয়ে যাও কাজ কর। এছাড়াও তিনি আরো বলেন,সকল প্রার্থীর মত আমিও প্রচার-প্রচারণা
চালাচ্ছে যাচ্ছি ইনশাল্লাহ সাধারণ মানুষের সাড়া ভালো আছে।


