ধূমকেতু প্রতিবেদক,তানোর : ধানের শীষে ভোট দিন দেশ গঠনের সুযোগ দিন। ধানের শীষ মানেই স্বাধীনতা রক্ষা করা, ধানের শীষ মানেই জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটা। ধানের শীষ মানেই এলাকার উন্নয়ন ও অগ্রগতি। ধানের শীষ বিজয় হওয়া মানে প্রতি পরিবারে ফ্যামিলি কার্ড, ধানের শীষ বিজয় মানেই কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড। এসব কার্ডের মাধ্যমে পরিবারগুলো সুখে থাকা। ধানের শীষ বিজয় মানে ভর্তুকির সার কার্ডের মাধ্যমে কৃষকের কাছে পৌঁছে দেয়া। ধানের শীষের বিজয় মানেই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পাওয়া এসব কথা বলেন রাজশাহী -১ আসনের ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব) শরীফ উদ্দীন। সোমবার বিকেলের দিকে তানোর পৌর সদর গোল্লাপাড়া ফুটবল মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শরীফ উদ্দীন আরো বলেন, এআসনে আমার ভাই এমপি হয়েছিলেন। আপনাদের ভোটে বারবার তিনি এমপি হয়েছেন এবং মন্ত্রীও ছিলেন। আপনারা যে আসা নিয়ে আমার ভাইকে নির্বাচিত করেছিলেন আপনাদের সেই আসা পুরুন করেছেন। তিনি মারা গেছেন। আমি আপনাদের মাঝে প্রার্থী হয়ে এসেছে। আপনাদের ভোটে বিজয় হলে আমার প্রয়াত ভাই ব্যারিস্টার আমিনুল হকের রেখে যাওয়া বাকি কাজগুলো সমাপ্ত করতে চাই। ধানের শীষে ভোট দেয়া মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম জিয়া ও প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের আত্মা শান্তি পাওয়া। সুতরাং কোন কিছুতে বিশ্বাস না করে ভোটের দিন সকালে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে। আমার ভাইকে আপনারা যেভাবে ভোট দিয়ে জয়লাভ করাতেন আসা করছি আমাকেও আপনারা ভোট দিয়ে জয়লাভ করাবেন। আরেকটি ভোট আছে সেটি হচ্ছে গণভোট। গণভোটে হ্যাঁ ও না আছে। আপনারা সবাই হ্যাঁ ভোট দিবেন। তিনি আরো বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিরাপত্তার দায়িত্বে ছিলাম তিন বছর এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী আপোষ হীন নেত্রী মরহুমা বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সামরিক সচিবের দায়িত্ব পালন করেছি। এখানে যারা উপস্থিত আছেন আপনারাসহ আপনাদের পরিবার ভোট দিলে আর কিছু লাগেনা। বরেন্দ্র অঞ্চল নিয়ে আমার বৃহৎ পরিকল্পনা আছে। আপনাদের ভোটে এবং মহান আল্লাহ ইচ্ছায় নির্বাচিত হতে পারলে বরেন্দ্র অঞ্চলের নানা মুখী সমস্যার কথা সংসদে তুলে ধরব এবং যা যা প্রয়োজন সেটা করব।
উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে ও সাবেক মেয়র জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রয়াত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড আসাদুজ্জামানের পুত্র বিএনপির মিডিয়া সেলের প্রধান রেহান আসাদ রাতুল, তিনি বলেন আপনারা আমার প্রয়াত চাচা ব্যারিস্টার আমিনুল হককে ভোট দিয়ে যেভাবে বিজয় লাভ করাতেন আমার ছোট চাচা মেজর জেনারেল (অব) শরীফ উদ্দীন কে একই ভাবে ভোট দিয়ে বিজয় লাভ করাবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে থাকবেন।
আরো বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরনজাই ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক খান, সাবেক সম্পাদক সাবেক চান্দুড়িয়া ইউপির চেয়ারম্যান মফিজ উদ্দিন, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হক। অতিথি হিসেবে ছিলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক নুরুল ইসলাম,
সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান সিনিয়র নেতা কামরুজ্জামান হেনা, পাচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান সিনিয়র নেতা মমিনুল হক মমিন, সাবেক ছাত্র নেতা সুলতান আহম্মেদ, , সাবেক ছাত্র দলের সভাপতি আব্দুল মালেক মন্ডল, ড্যাব নেতা ডা মিজানুর রহমান, মহিলা দলের সভাপতি পলি বেগম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, ইয়াসিন আলী, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুর্তজা, যুগ্ম আহবায়ক রায়হান, সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি, উপজেলা ছাত্র দলের আহবায়ক মাসুদ করিম, সদস্য সচিব মোতালেব হোসেন, পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, যুগ্ম আহবায়ক নুর হাসান মাহমুদ রাজা, সদস্য সচিব জহুরুল ইসলাম, পৌর ছাত্র দলের আহবায়ক শাহিন সরকার রঞ্জু, কৃষক দল নেতা আইয়ুব আলী, আব্দুল, গোলাম মোস্তফা, মুনসুর রহমান প্রমুখ।
সোমবার দুপুরের পর থেকে, উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভায় উপস্থিত হন নেতাকর্মীরা। ঢাক ঢোলের ও গান বাজনার তালে তালে ভোট দিব কিসে ধানের শীষে, লাগারে লাগারে ধান লাগা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পড়ে জনসভার মাঠ থেকে শুরু করে পৌর সদর এলাকা। নেতাকর্মীদের গায়ে সাদা রংয়ের গেঞ্জি, সামনে বাংলাদেশের মানচিত্রের সাথে ধানের শীষে ভোট দিন লিখা সোভা পাচ্ছিল। জনসভার মাঠ সাদা গেঞ্জি ও দেশের মানচিত্রের সাথে লাল রংয়ের ধানের শীষে ভোট দিন লিখায় ভরে উঠে জনসভার মাঠ। এসময় উপজেলার সাত ইউনিয়ন ও দুই পৌরসভার হাজার হাজার নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটারেরা উপস্থিত ছিলেন।


