IMG-LOGO

বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আরও একটি মার্কিন এফ-১৫ ঈগল যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের‘ইসলামের শত্রুরা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’বাঘায় সাংবাদিকদের সন্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলপুঠিয়া বানেশ্বরে অবৈধ ভাসমান দোকানিদের বিরুদ্ধে অভিযানইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টাঘুষ চাওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার উপাচার্যের সংবাদ সম্মেলনটেন্ডার ছাড়াই তিন স্কুলের মালামাল বিক্রির অভিযোগ প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধেসাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান, বিগত সময়ে সাংবাদিকদের কণ্ঠ বেধে রাখা হয়েছিল: এমপি চাঁদমান্দায় দুর্বৃত্তের আগুনে স’মিল পুড়ে ছাই, থানায় অভিযোগচাঁদাবাজ-সন্ত্রাসীর তালিকা করে খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবেইরানি জাহাজে সাবমেরিন হামলায় নিখোঁজ ১০১নওগাঁয় পল্লী এন্টারপ্রাইজ এর অত্যাধুনিক হিরো সার্ভিস সেন্টার এর শুভ উদ্বোধনপোরশায় আমচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণপোরশায় ফিতরা নির্ধারন সর্বনিম্ন ৮০টাকা, সর্বোচ্চ ২ হাজার ৬২০টাকা
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নওগাঁ-৩ আসনে বিএনপি প্রার্থী ফজলে হুদা বাবুলের নির্বাচনী ইশতেহার ঘোষণা

নওগাঁ-৩ আসনে বিএনপি প্রার্থী ফজলে হুদা বাবুলের নির্বাচনী ইশতেহার ঘোষণা

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ ফজলে হুদা বাবুল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রবিবার বিকেলে বদলগাছী উপজেলা সদরে নিজস্ব বাসভবনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে তিনি সংসদীয় এলাকার সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরে এ ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহার ঘোষণাকালে ফজলে হুদা বাবুল বলেন, বদলগাছী উপজেলায় অবস্থিত বিশ্ব ঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধ বিহার (সোমপুর বিহার) একসময় নালন্দা ও তক্ষশীলার মতোই জ্ঞানচর্চার আন্তর্জাতিক কেন্দ্র ছিল। এখানে ধর্মচর্চার পাশাপাশি জ্যোতির্বিজ্ঞান, গণিত, চিকিৎসা ও দর্শনের চর্চা হতো। পাশের হলুদ বিহার ছিল বহুত্ববাদী শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র। সেই গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকার বহন করে তিনি এলাকার টেকসই উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।

তিনি জানান, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত “সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পর্যায়ে ৯ দফা পরিকল্পনার পাশাপাশি ৪৮,নওগাঁ-৩ আসনের জন্য আলাদা উন্নয়ন ইশতেহার প্রণয়ন করা হয়েছে।

কৃষি খাতের উন্নয়নে তিনি বলেন, মহাদেবপুর ও বদলগাছী উপজেলা শস্যভাণ্ডার হিসেবে পরিচিত। এখানকার কৃষকের উৎপাদিত স্বর্ণালী ধান, নাকফজলী আম, গম ও বিভিন্ন সবজি দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও কৃষকের জীবনমান এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। তাই কৃষকের উন্নয়নে কৃষিপণ্য করমুক্ত বাজার স্থাপন, সেচ ফি কমানো, কোল্ড স্টোরেজ নির্মাণ, আধুনিক হাট-বাজার ও ডিজিটাল মার্কেটিং সুবিধাসহ সরকারি ক্রয় কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি সার ও সেচ সুবিধা সহজলভ্য করতে কৃষিবান্ধব নীতি প্রণয়নের অঙ্গীকার করেন।

তিনি আরও বলেন, নওগাঁর নাকফজলী আম ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে পরিচিত। এই আমকে কেন্দ্র করে এলাকায় জুস ফ্যাক্টরি স্থাপন করা হবে। বেকারত্ব দূর করতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র ও তরুণদের জন্য আইটি খাতে দক্ষতা উন্নয়নে ডিজিটাল ট্রেনিং সেন্টার গড়ে তোলা হবে। পাহাড়পুর বৌদ্ধ বিহারকে কেন্দ্র করে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের বিষয়ে বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মোবাইল হেলথ ইউনিট চালু করা হবে। আদিবাসী জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে গবেষণা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। পাহাড়পুর বৌদ্ধ বিহারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।

সুশাসনের বিষয়ে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, দলীয় প্রভাবমুক্ত, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা হবে, নিয়োগ বাণিজ্য বন্ধ করা হবে এবং সহিংসতামুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করা হবে। ১০০ দিনের মধ্যে এলাকাকে মাদকমুক্ত করার দৃঢ় অঙ্গীকারও করেন তিনি।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে বলেন, নারীদের ঘরে আবদ্ধ না রেখে শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। হস্তশিল্প ও কুটির শিল্পের মাধ্যমে নারীদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং ক্ষুদ্র ঋণ ও প্রারম্ভিক তহবিল দিয়ে নারী উদ্যোক্তা গড়ে তোলা হবে।

শেষে তিনি এলাকার জনগণের উদ্দেশে বলেন, “আপনারা একবার আমাকে সুযোগ দিন। ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে ইশতেহারে ঘোষিত প্রতিটি পরিকল্পনা ইনশাআল্লাহ বাস্তবায়ন করবো।”

ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীকি নান্নু, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সদস্য মুনিরা সুলতানা, কন্যা ফাবি সুমাইয়া হুদাসহ দলীয় নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728