IMG-LOGO

বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আরও একটি মার্কিন এফ-১৫ ঈগল যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের‘ইসলামের শত্রুরা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’বাঘায় সাংবাদিকদের সন্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলপুঠিয়া বানেশ্বরে অবৈধ ভাসমান দোকানিদের বিরুদ্ধে অভিযানইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টাঘুষ চাওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার উপাচার্যের সংবাদ সম্মেলনটেন্ডার ছাড়াই তিন স্কুলের মালামাল বিক্রির অভিযোগ প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধেসাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান, বিগত সময়ে সাংবাদিকদের কণ্ঠ বেধে রাখা হয়েছিল: এমপি চাঁদমান্দায় দুর্বৃত্তের আগুনে স’মিল পুড়ে ছাই, থানায় অভিযোগচাঁদাবাজ-সন্ত্রাসীর তালিকা করে খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবেইরানি জাহাজে সাবমেরিন হামলায় নিখোঁজ ১০১নওগাঁয় পল্লী এন্টারপ্রাইজ এর অত্যাধুনিক হিরো সার্ভিস সেন্টার এর শুভ উদ্বোধনপোরশায় আমচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণপোরশায় ফিতরা নির্ধারন সর্বনিম্ন ৮০টাকা, সর্বোচ্চ ২ হাজার ৬২০টাকা
Home >> টপ নিউজ >> রাজনীতি >> উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষের নিশ্চিত করতে হবে মিরপুরে জনসভায় : শহীদুল ইসলাম

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষের নিশ্চিত করতে হবে মিরপুরে জনসভায় : শহীদুল ইসলাম

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি’র উদ্যোগে

সোমবার (৯ ফেব্রুয়ারী ) বিকেলে স্থানীয় ফুটবল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিনের সভাপতিত্বে এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম বলেন উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষের নিশ্চিত করতে হবে। নির্বাচন বানালের জন্য ফ্যাসিষ্ট হাসিনা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ২০০৮ সালের মত ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

এছাড়াও জামায়াত-শিবির গুপ্ত বাহিনীও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জনগণ ব্যালটের মাধ্যমে এ সকল ষড়যন্ত্রের জবাব দিবে। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে কুষ্টিয়া-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত, সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি নির্বাচিত হলে এলাকায় মাদক চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করবেন উল্লেখ করে আরও বলেন সকল ধরণের অনিয়ম সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে জিরো ট্রলারেন্স নীতিতে কাজ করবেন। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির উপদেষ্টা প্রফেসর সাইফুল ইসলাম, লেঃ কর্নেল (অবঃ) শামসুজ্জামান। উপজেলা বিএনপির সভাপতি খন্দকার টিপুর সুলতানের পরিচালনায় এ সময়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আজাদুর রহমান আজাদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেজি খান প্রমুখ বক্তব্য রাখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728