IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজনীতি >> তানোর গোদাগাড়ীকে আদর্শ আসন হিসেবে গড়ে তোলা হবে! এমপি মুজিবুর রহমান

তানোর গোদাগাড়ীকে আদর্শ আসন হিসেবে গড়ে তোলা হবে! এমপি মুজিবুর রহমান

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহী -১(তানোর-গোদাগাড়ী) আসনকে আদর্শ আসন হিসেবে গরে তুলতে হবে। যা দেখে দেশের অন্য আসনের জনসাধারণ আদর্শ আসন করার চেষ্টা করবে। আমি দুই উপজেলার প্রশাসনকে বলেছি কোন দূর্নীতি বাজ, চাঁদাবাজ ও জুলুমবাজ দের আশ্রয় হবে না। যারা এসব করবে তাদের তালিকা করতে বলেছি। এদুই উপজেলায় আমরা চাঁদাবাজি করব না কাউকে করতে দিব না। এমপি হিসেবে ও সংবিধান সংস্কার হিসেবে আমরা শপথ নিয়েছি। কিন্তু সরকারি দল এমপি হিসেবে শপথ নিলেও তারা সংবিধান সংস্কারক হিসেবে শপথ নেয়নি। তারা এশপথ না নিয়ে জুলাই গণঅভ্যুত্থান অস্বীকার করার চেষ্টা করেছেন । যা কাম্য ছিল না।

আমরা কোন আধিপত্য মেনে নিব না। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে। আধিপত্য বাদকে আশ্রয় প্রশ্রয় দেয়া হলে প্রয়োজনে তৃতীয় স্বাধীনতা অর্জন করা হবে। কাউকে আধিপত্য বাদিদের গোলামী করতে দেয়া হবেনা। বুধবার তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জামায়াতের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন নব নির্বাচিত এমপি জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি আরো বলেন বৃহস্পতিবারে প্রথম রোজা, আজ থেকে তারাবির নামাজ শুরু হবে। আমি দুই উপজেলার প্রশাসনকে অনুরোধ করেছি যেন মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা যায়। নেতাকর্মীদের বলেন, পাড়া মহল্লায় রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি ডিএম আক্কাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, সেক্রেটারি গোলাম মুর্তজা, এনসিপির মহানগরীর নেতা মোবাশ্বের হোসেন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান প্রমুখ । এসময় উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে এমপি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে উপজেলা সভাকক্ষে মতবিনিময় করেন। সেখানে নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেখান থেকে উপজেলা পরিষদের মডেল মসজিদে মাগরিবের নামাজের ইমামতি করেন এমপি। নামাজ পর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন ইউপির ইলামদহী গ্রামেের আগুনে পুড়ে যাওয়া পাঁচ টি বসতবাড়ি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে গভীর সমবেদনা জানান এমপি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31