ধূমকেতু প্রতিবেদক,বাঘা: রাজশাহীর বাঘায় সাংবাদিকদের সন্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঘা উপজেলার শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪মার্চ ’২৬) উপজেলা সদরে বাঘা হযরত আব্দুল হামিদ দানিশ মন্দ (রহঃ) কামিল মাদ্রাসার শ্রেণী কক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর জেলা শাখার সহকারি সেক্রেটারি ও সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ আসনে দলীয় প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক। তিনি বলেন,ঝুঁকি এড়াতে পেশায় নিয়োজিত সংবাদকর্মীরা অনিয়ম র্দুনীতির অনেক সংবাদই সরবরাহ করতে পারেন না। সদ্য সমাপ্ত নির্বাচনের অনিয়মের সংবাদগুলো সংবাদপত্রে স্থান পাবে এমন আশা করলেও সবগুলো উঠে আসেনি। দেশের বৃহত্তর স্বার্থে আগামীতে বস্তুনিষ্ঠ সংবাদগুলো তুলে ধরবেন এমন প্রত্যাশা রইলো।
উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী। বক্তব্য রাখেন, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা। উপজেলা জামায়াতের সেক্রেটারি শিক্ষক ইউনুস আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন,উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম, পৌর জামাতের আমির সহকারি অধ্যাপক সাবদার হোসেন, উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রটারি ইঞ্জিঃ রেজাউল করিম সহ জাতীয়-স্থানীয় দৈনিক ও অনলাইন পোর্টাল নিউজের সংবাদকর্মী। ##



