IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডসিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ সদস্যগাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫টি দোকানফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংসআত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যানন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কারপোরশা সীমান্তে বিজিবি টহলদল মালিক বিহীন ভারতীয় গরু আটকপোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে মা ও শিশু সহায়তা কর্মসূচীর উঠান বৈঠক

গোদাগাড়ীতে মা ও শিশু সহায়তা কর্মসূচীর উঠান বৈঠক

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদগাড়ীতে মা ও শিশু সহায়তা কর্মসূচীর আওতায় ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় গোদাগাড়ী পৌরসভার কেল্লা বারুইপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠক সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে।

উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাজমুস সাদাত রত্ন। বক্তারা বলেন মা ও শিশু সহায়তা কর্মসূচী সম্পর্কে জানার জন্য একত্রিত হয়েছি। এই কর্মসূচীর মূল উদ্দেশ্য হলো গর্ভবতী মা, নবজাতক শিশু এবং ছোট শিশুদের সুস্থ ও নিরাপদ রাখা।

প্রথমেই আমরা মনে রাখবো, একজন মা সুস্থ থাকলে তার শিশুও সুস্থ থাকবে। তাই গর্ভবতী মায়েদের অবশ্যই নিয়মিত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কমপক্ষে ৪ বার গর্ভকালীন সেবা (চেকআপ) নিতে হবে। এতে মা ও শিশুর কোনো সমস্যা থাকলে আগেই জানা যায়।

গর্ভাবস্থায় মাকে পুষ্টিকর খাবার খেতে হবে। যেমন—ডাল, ডিম, মাছ, মাংস, শাকসবজি, দুধ ও ফলমূল। একই সাথে প্রতিদিন আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া খুবই গুরুত্বপূর্ণ।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপদ প্রসব। সম্ভব হলে হাসপাতালে বা দক্ষ স্বাস্থ্যকর্মীর সহায়তায় প্রসব করানো উচিত। এতে মা ও শিশুর ঝুঁকি অনেক কমে যায়।

শিশু জন্মের পরপরই মায়ের প্রথম দুধ বা শালদুধ শিশুকে খাওয়াতে হবে। এটি শিশুর জন্য খুবই উপকারী এবং শিশুকে অনেক রোগ থেকে রক্ষা করে। শিশুকে জন্মের পর ৬ মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়াতে হবে। এরপর মায়ের দুধের পাশাপাশি পুষ্টিকর ঘরোয়া খাবার দিতে হবে।
আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো শিশুকে নিয়মিত টিকা দেওয়া। টিকা শিশুকে অনেক মারাত্মক রোগ থেকে রক্ষা করে।

মা ও শিশু সহায়তা কর্মসূচীর মাধ্যমে সরকার গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে সহায়তা প্রদান করছে। তাই আপনারা সবাই এই কর্মসূচীর নিয়ম মেনে চলবেন এবং অন্যদেরও জানাবেন।

এসব কার্যক্রমে সকলকে সচেতন ও অংশগ্রহণমূলক ভূমিকা রাখতে হবে। উঠান বৈঠকে এলাকার উপকারভোগী নারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728