ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : মানবতার ফেরিয়ালা হয়ে নিজস্ব তহবিলের অর্থায়নে জীবন রক্ষাকারী বিপুল পরিমানের ঔষধ নিয়ে রাজশাহীর চারঘাট উপজেহলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদ্য আবু সাইদ চাঁদ। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কথা বিবেচনা করে তিনি এই উদ্যোগ গ্রহন করেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,গত ৪ দিন আগে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যান সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। এসময়হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ঔষধ না পাওয়ার অভিযোগ তোলেন এমপি আবু সাইদ চাঁদের নিকট। পওে তিনি পুরো হাসপাতাল পরিদর্শন থেকে প্রতিদিন হাসপাতাল পরিস্কার পরিছন্নতা বজায় রাখাসহ সরকারী ভাবে ঔষধ বরাদ্দের খোজ খবর নেন। পরে তিনি নিজে থেকে রোগীদের সমস্যা সমাধানের লক্ষ্যে মানবতার অগ্রদুত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যার আগে বিপুল পরিমানের ঔষধ নিয়ে নিজেই হাসপাতালে হাজির হোন। হাসপাতালের পক্ষে ঔষধ গুলো গ্রহন করেন জরুরী বিভাগে দায়িত্ব চিকিৎসক ডা: লুমা বিনতে হাসান।
এসময় তিনি বলেন,ঔষধের জন্য আমার এলাকার একজন মানুষও যেন কষ্ট না পায়। কোন মানুষ বিনা চিকিৎসায় যেন মৃত্যুর দিকে ধাবিত না হয়। এজন্য আমি আমার পক্ষ থেকে চিকিৎসা সেবায় যা যা করার প্রয়োজন আমি সবই করবো ইনশাল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট ও এমপি সাহেবের ব্যাক্তিগত সহকারী জালাল উদ্দিন প্রমুখ।


